১৮ নভেম্বর, ২০২৪ ০১:০৫ পিএম

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ সম্পর্কে মতামত আহ্বান মন্ত্রণালয়ের

স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ সম্পর্কে মতামত আহ্বান মন্ত্রণালয়ের
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।

মেডিভয়েস রিপোর্ট: জাতীয় সংসদ বিলুপ্তির প্রেক্ষিতে সংবিধান অনুসারে স্বাস্থ্য সেবা নিশ্চিত ও সার্বজনীন সুরক্ষার লক্ষ্যে ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন, ২০২৪’ প্রণয়ন করতে চায় স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। ইতোমধ্যে প্রণীত হয়েছে এর খসড়া অধ্যাদেশ। সে সম্পর্কে জনমত জানতেও আগ্রহী মন্ত্রণালয়।

আজ বুধবার (১৮ নভেম্বর) আজ সোমবার (১৮ নভেম্বর) স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশ করে জনমত আহ্বান করা হয়েছে।

প্রকাশিত ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪’ আইনে পরিণত হলে পাবলিক, স্বায়ত্বশাসিত ও বেসরকারি স্বাস্থ্য সেবা প্রদানকারী সকল প্রতিষ্ঠানের জন্য প্রযোজ্য হবে উল্লেখ করে বলা হয়েছে, স্বাস্থ্য সেবায় নিয়োজিত ব্যক্তি, প্রতিষ্ঠান ও স্বাস্থ্য সেবা গ্রহীতার সুরক্ষা প্রদান এবং প্রতিষ্ঠানসমূহের দায়বদ্ধতা নিশ্চিত করার লক্ষ্যে এই অধ্যাদেশ প্রণয়ন করা হয়েছে।

এ ছাড়া দেশে নিরাপদ ও মানসম্মত স্বাস্থ্য সেবা প্রদান নিশ্চিত করতে স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান যথাযথ পরিচালনা ও নিয়ন্ত্রণে প্রণীত ‘দ্য মেডিকেল প্র্যাকটিস অ্যান্ড প্রাইভেট ক্লিনিক্স অ্যান্ড ল্যাবরেটরিজ (রেগুলেশন) অর্ডিন্যান্স, ১৯৮২’ রহিত করা হবে বলেও উল্লেখ রয়েছে এতে।

এর আগে ১৩ নভেম্বর স্বাস্থ্য সেবা বিভাগের সরকারি ব্যবস্থাপনা-১ শাখার উপসচিব উম্মে হাবিবা এই অধ্যাদেশ অনলাইনে প্রকাশ করার আদেশ দেন। তিনি ১৪ নভেম্বর এটি প্রকাশের আদেশ দিলেও প্রকাশ করা হয়েছে সোমবার (১৮ নভেম্বর)।

ওই আদেশে বলা হয়, ‘স্বাস্থ্য সেবা ও সুরক্ষা অধ্যাদেশ, ২০২৪ এর খসড়ার উপর জনমত যাচাইয়ের লক্ষ্যে খসড়া অধ্যাদেশটি স্বাস্থ্য সেবা বিভাগের ওয়েবসাইটে প্রকাশপূর্বক আগামী ১৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত উন্মুক্ত রেখে প্রাপ্ত মতামত এ শাখায় প্রেরণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

►খসড়া অধ্যাদেশ দেখতে ক্লিক করুন

এনএআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : স্বাস্থ্য সেবা ও সুরক্ষা আইন
ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত