জরায়ু মুখ ও স্তন ক্যান্সারে দেশে বছরে ১২ হাজার নারীর মৃত্যু
মেডিভয়েস রিপোর্ট: জরায়ু মুখ ও স্তন ক্যান্সারের কারণে বছরে প্রায় ১২ হাজার মহিলা মৃত্যুবরণ করেন। তাই স্তন ও জরায়ু মুখের ক্যান্সার নিয়ে কোনো লজ্জা নয়, এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
শনিবার (২২ জুলাই) গোপালগঞ্জে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সভা কক্ষে জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিং উন্নয়ন বিষয়ক সমন্বয় সভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলে তিনি।
জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার প্রতিরোধে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়ে বিএসএমএমইউ ভিসি বলেন, ‘বাল্যবিবাহ প্রতিরোধে শিক্ষক ও পুলিশ প্রশাসনসহ সংশ্লিষ্ট সকলকে একযোগে কাজ করতে হবে। জরায়ু-মুখ ও স্তন ক্যান্সারের কারণে বছরে প্রায় ১২ হাজার মহিলা মৃত্যুবরণ করেন। এর মধ্যে জরায়ু-মুখ ক্যান্সারে মারা যান সাত হাজার ও স্তন ক্যান্সারে মারা যায় পাঁচ হাজার। এই দু’টি ক্যান্সারে বছরে আক্রান্ত হয় প্রায় ২১ হাজার। এর মধ্যে ১৩ হাজার মহিলা আক্রান্ত হন জরায়ু ক্যান্সার এবং ৮ হাজার আক্রান্ত হয় স্তন ক্যান্সারে। তাই স্তন ক্যান্সার ও জরায়ু মুখ ক্যান্সার নিয়ে কোনো লজ্জা নয়। এ বিষয়ে বড় ধরনের জনসচেতনতা তৈরি করতে হবে।’
তিনি বলেন, ‘এই দুই ক্যান্সার সম্পর্কে আগেই জানতে ভায়া ও সিবিইসহ যত ধরনের পরীক্ষা-নিরীক্ষা রয়েছে তা মানুষকে জানাতে হবে। কোনো মা-বোনের স্তনে চাকার মতো সমস্যা দেখা দিলে দেরি না করে সাথে সাথে চিকিৎসকের পরামর্শ নিয়ে সেবা গ্রহণ করতে হবে। ব্রেস্ট ক্লিনিকের কার্যক্রম সম্পর্কে মানুষকে বিস্তারিত জানাতে হবে। বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্ক্রিনিংসহ চিকিৎসাসেবা কার্যক্রমে মুখ্য ভূমিকা রাখছে। এই কার্যক্রম আরো জোরদার ও সম্প্রসারিত করতে ইনস্টিটিউট অব ফিমেল ক্যান্সার প্রতিষ্ঠা করা হবে।’
এ সময় উপজেলা, গুরুত্বপূর্ণ শিক্ষা প্রতিষ্ঠান, কমিউনিটি লেভেলসহ স্ক্রিনিং প্রোগ্রামকে দেশব্যাপী বিস্তৃত করার উপর গুরুত্বারোপ করেন তিনি।
অনুষ্ঠানে শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. জাকির হোসেনের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের অতিরিক্ত সচিব (প্রশাসন) এ.কে.এম. নূরুন্নবী কবির, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব (পরিকল্পনা) মো. আব্দুস সালাম খান, শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজের সার্জারি বিভাগের প্রধান ডা. অনুপ কুমার মজুমদার, প্যাথলজি বিভাগের প্রধান ডা. মো. তোফাজ্জেল হোসেন প্রমুখ।
এ ছাড়া অনুষ্ঠানে গোপালগঞ্জের জেলা প্রশাসক কাজী মাহবুবুল আলম, পুলিশ সুপার আল-বেলী আফিফা বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন গোপালগঞ্জের সিভিল সার্জন (সিএস) ডা. নিয়াজ মোহাম্মদ। কর্মশালার উদ্দেশ্য অবহিত করেন ইপিসিবিসিএসপি’র প্রকল্প পরিচালক অধ্যাপক ডা. আশরাফুন্নেসা। পরে সেখানে একটি ব্রেস্ট ক্লিনিকের উদ্বোধন করা হয়।
এসএস/এমইউ
-
২৭ মার্চ, ২০২৬
-
১৬ জুলাই, ২০২৫
-
৩১ জানুয়ারী, ২০২৫
-
০৩ অগাস্ট, ২০২৪
-
০২ জুন, ২০২৪
-
১৯ মার্চ, ২০২৪
-
২২ জানুয়ারী, ২০২৪
মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখাসহ বিভিন্ন অনিয়ম
গোপালগঞ্জে হাসপাতাল-ক্লিনিকে অভিযান: লাখ টাকা জরিমানা
-
২২ ডিসেম্বর, ২০২৩