০৩ অগাস্ট, ২০২৪ ০৩:০৬ পিএম

কারাগারে দিন কাটছে ডা. তাহমিদ আবীরের

কারাগারে দিন কাটছে ডা. তাহমিদ আবীরের
ডা. তাহমিদ আনজুম আবীর।

মেডিভয়েস রিপোর্ট: কোটা সংস্কার আন্দোলনে জড়িত থাকায় ঢাকার নিজ বাসা থেকে গোপালগঞ্জ শেখ সায়েরা খাতুন মেডিকেল কলেজ হাসপাতালের ইন্টার্ন চিকিৎসক পরিষদের সাবেক সাধারণ সম্পাদক ডা. তাহমিদ আনজুম আবীরকে আটক করেছে পুলিশ। এখন তিনি কারাগারে দিন কাটাচ্ছেন। তবে মুক্তির আশার বাণী শোনা যায়নি।

আজ শনিবার (৩ আগস্ট) সকালে ডা. তাহমিদ আবীরের মামা বুলবুল করিব মনির মেডিভয়েসকে এসব তথ্য জানিয়েছেন।

জানতে চাইলে তিনি বলেন, কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে রাজধানীর কদমতলী বিশ্বরোডে বৌদ্ধ মন্দিরের কাছে গত ১৯ জুলাই পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া-পাল্টা ধাওয়া এবং বিক্ষোভ মিছিল হয়। সেখানে ডা. তাহমিদ অংশগ্রহণ করেন। পরে ২২ জুলাই তাঁকে ঢাকার বাসা থেকে পুলিশ তুলে নিয়ে যায় এবং সবুজবাগ থানা পুলিশ গ্রেপ্তার দেখায়।

বুলবুল করিব মনির আরও বলেন, ‘ডা. তাহমিদ এখন কেরানীগঞ্জ কারাগারে আছেন। তাঁর সঙ্গে আমাদেরকে দেখাও করতে দিচ্ছে না। তাঁর সঙ্গে আমরা এখনও কোনো আলাপ করতে পারিনি। সামনের দিকে আমরা আইনি প্রক্রিয়ায় আগাতে চাই।’

তিনি আরও বলেন, ‘চিকিৎসকদের সংগঠনগুলোর পক্ষ থেকে কোনো সহযোগিতা পাওয়া যায়নি। তবে একটি সংগঠনের পক্ষ থেকে আজ ফোন দিয়েছে।’

সার্বিক বিষয়ে জানতে চিকিৎসকদের জাতীয় সংগঠন বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) সেক্রেটারি ডা. ইহতেশামুল হক চৌধুরী দুলালের কাছে ফোন করা হলে তিনি মিটিংয়ে আছেন বলে জানান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : কোটা সংস্কার আন্দোলন
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক