০৭ জুলাই, ২০২৩ ০৬:৪১ পিএম

ডেঙ্গু প্রতিরোধে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে: শিক্ষামন্ত্রী

ডেঙ্গু প্রতিরোধে শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে: শিক্ষামন্ত্রী
শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

মেডিভয়েস রিপোর্ট: আগামী বছরেও এইচএসসি পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে হবে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। আজ শুক্রবার (৭ জুলাই) দুপুরে চাঁদপুর সার্কিট হাউসে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

শিক্ষামন্ত্রী বলেন, ‘আগস্টে এইচএসসি পরীক্ষা হওয়ার কথা রয়েছে। তবে আগামী বছরের পরীক্ষার্থীরা এ বছর পূর্ণাঙ্গ সিলেবাসে ক্লাস পাচ্ছে না। তাই যারা পুরোপুরি ক্লাস পাচ্ছে না, তাদের জন্য পরবর্তী সময়ে পূর্ণাঙ্গ না হলেও কিছুটা সংক্ষিপ্তভাবে সিলেবাস পুনর্বিন্যাস করে পরীক্ষার ব্যবস্থা নেওয়া হবে।’

এ সময় ডেঙ্গু প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানিয়ে শিক্ষামন্ত্রী বলেন, ‘শুধু শিক্ষাপ্রতিষ্ঠান নয়, আমাদের বাড়িঘরও পরিষ্কার রাখতে হবে। কারণ শিক্ষার্থীরা বাড়িঘরে থাকে। বাসাবাড়িতে ছাদে ফুলের টবে বা কোথাও যেন পানি জমে না থাকে, সেদিকে সবাইকে খেয়াল রাখতে হবে। তাহলে ডেঙ্গু প্রতিরোধ সহজ হবে।’

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো. বশির আহমেদ, চাঁদপুর সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান, অতিরিক্ত পুলিশ সুপার সুদীপ্ত রায়, সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মুহসীন আলমসহ প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু
ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

ইন্টারপোল ও বিশ্ব স্বাস্থ্য সংস্থার মধ্যে চুক্তি

জনস্বাস্থ্যবিরোধী অপরাধ মোকাবিলায় কাজ করবে দুই সংস্থা

সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক