০৭ জুলাই, ২০২৩ ০৪:৩১ পিএম

৪০ বছর বয়সে না ফেরার দেশে ডা. অভিজিৎ কুমার

৪০ বছর বয়সে না ফেরার দেশে ডা. অভিজিৎ কুমার
ডা. অভিজিৎ কুমার সিংহ।

মেডিভয়েস রিপোর্ট: মস্তিষ্কের রক্তক্ষরণে না ফেরার দেশে পারি জমালেন জামালপুরের শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালের আরপি ডা. অভিজিৎ কুমার সিংহ।

শুক্রবার (৭ জুলাই) ভোর সাড়ে চারটার দিকে মস্তিষ্কের রক্তক্ষরণে মৃত্যুবরণ করেন তিনি। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল প্রায় ৪০ বছর।

ডা. অভিজিৎ কুমার রংপুর মেডিকেল কলেজের ৩১তম ব্যাচের শিক্ষার্থী ছিলেন। তিনি শেখ হাসিনা মেডিকেলের শিশু বিভাগের কর্মরত ছিলেন।

মৃত্যুকালে ডা. অভিজিৎ কুমার স্ত্রী, দুই শিশু সন্তান, পরিবার-পরিজন, বন্ধু-বান্ধবসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

এদিকে ডা. অভিজিৎ কুমারের মৃত্যুতে চিকিৎসক সমাজে নেমে এসেছে শোকের ছায়া। এক চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘সকালটা শুরু হল আরেকটি দুঃসংবাদ দিয়ে, আরেকটি তরতাজা মেধাবী প্রানের ‌অকাল মৃত্যু।’

তিনি আরও বলেন, ‘ডা. অভিজিৎ কুমার অত্যন্ত মিশুক ছিলেন। এসএসসিতে বোর্ড স্ট্যান্ড করা ছাত্র ছিলেন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

নিউরোসায়েন্সেস হাসপাতাল

৫০০ শয্যার নতুন ভবনের বহির্বিভাগ চালু

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক