‘কর্মবিরতিতে যাওয়ার আগে সমাধান পেয়েও যেতে পারেন পোস্টগ্রাজুয়েট চিকিৎসকরা’
মেডিভয়েস রিপোর্ট: বেসরকারি পোস্ট গ্রাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের ভাতা বৃদ্ধির দাবি সরকারের কাছে উত্থাপন করা হয়েছে। এটি নিয়ে আলোচনাও চলছে। এ অবস্থায় কর্মসূচি দেওয়ার আগে আন্দোলনকারী চিকিৎসকদের রোগী ভোগান্তির কথা বিবেচনা করার আহ্বান জানিয়েছেন স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) ও বিসিপিএসের সম্পাদক অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল।
বৃহস্পতিবার (৬ জুলাই) মেডিভয়েসের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে এসব কথা জানান তিনি।
ডা. জামাল বলেন, ‘আন্দোলনকারী চিকিৎসকদের দাবিগুলো উত্থাপন করা হয়েছে। এ নিয়ে কথা-বার্তা উঠেছে। কর্মসূচির কারণে রোগীরা যাতে ভোগান্তিতে না পড়েন, এটি তাদের মাথায় রাখতে হবে। আমাদের ছেলে মেয়েরা অসচেতন বলে মনে করি না। পোস্টগ্রাজুয়েট যারা করতেছে, তারাতো মেচুয়েট ছেলে মেয়ে। নিশ্চয় রোগীদের স্বার্থ দেখবে এবং হাসপাতালের স্বার্থ যেনো ক্ষুণ্ণ না হয়, সেই ব্যবস্থা রেখে ওরা নিশ্চয় সিদ্ধান্ত নিবে।’
তিনি বলেন, ‘তাদের দাবি জানানোর যে পন্থা আছে, যেমন-মানববন্ধন, স্মারকলিপি, মিডিয়াতে বক্তব্য দেওয়া সেগুলো করছে তারা। কর্মবিরতির মতো চূড়ান্ত সিদ্ধান্তে যেতে হবে না, তার আগেই একটা সমাধান পেয়েও যেতে পারে।’
বিসিপিএসের সম্পাদক বলেন, ‘ট্রেইনি চিকিৎসকরা আমাদের কাছে এসেছিলো। সংশ্লিষ্ট অন্যান্য প্রতিষ্ঠানেও তারা যোগাযোগ করেছিলো। আমারা তাদের দাবিগুলোকে যৌক্তিক মনে করছি, কিন্তু দাবি পূরণের প্রশাসনিক ক্ষমতা আমাদের নেই। বিসিপিএস ট্রেইনি চিকিৎসকদের ভাতা প্রদান করে না, মূলত এটি সরকার প্রদান করে। আমরা শুধু মাধ্যম হিসেবে কাজ করি। অনলাইনের মাধ্যমে আমরা তাদের ব্যাংক একাউন্টে টাকা ট্রান্সপার করে দেই।’
‘দাবির বিষয়ে সরকারকে লিখিতভাবে জানানো হয়েছে, বিভিন্ন মিটিংয়ে মন্ত্রী-সচিবদের বলেছি। তারাও বিষয়টি নিয়ে চিন্তা ভাবনা করছে। কয়েকটি মিটিংও হয়েছে। বাজেটের সবক্ষেত্রে কৃচ্ছ্রতা সাধনের কথা বলা হয়েছে। সবকিছু যেহেতু অর্থের সঙ্গে সংশ্লিষ্ট। তবে আমরা মনে করি এ টাকাটা তাদের প্রাপ্য। এখন নতুন এমাউন্ট যোগ করতে হলে, উচ্চ মহলের সিদ্ধান্তের প্রয়োজন হয়। তাদেরকে আশ্বস্ত করেছি। তাদের হয়ে কথা বলেছি, আরও বলবো। আশা করি দাবি পূরণ হবে,’ যোগ করেন ডা. জামাল।
বিসিপিএস কখনো চিকিৎসকদের ভাতা বকেয়া রাখেন না দাবি করে তিনি বলেন, ‘ছয়মাস অন্তবর্তী যে ভাতা প্রদান করা হয়, সেটি চিকিৎসকরা পেয়ে যান। যেমন- জানুয়ারি থেকে জুন পর্যন্ত ছয় মাসের ভাতা তারা পেয়ে গেছে। কালক্ষেপণের ব্যাপারটা বিসিপিএসে নেই। বৃদ্ধির বিষয়টি আমরা শুধু কর্তৃপক্ষকে অনুরোধ করতে পারি, বাস্তবায়ন হবে তখনই, যখন কর্তৃপক্ষ বরাদ্দ বৃদ্ধি করবে।
এএইচ/
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
-
২৯ ডিসেম্বর, ২০২৪
ভাতা বৃদ্ধির দাবিতে আন্দোলন
বিএসএমএমইউতে পোস্ট গ্র্যাজুয়েট প্রশিক্ষণার্থী চিকিৎসকদের সমাবেশ
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২২ ডিসেম্বর, ২০২৪
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১৯ ডিসেম্বর, ২০২৪
প্রাইভেট পোস্ট গ্রাজুয়েট ট্রেইনি চিকিৎসকদের হুঁশিয়ারি
২১ ডিসেম্বরের মধ্যে ভাতা বৃদ্ধি প্রজ্ঞাপন প্রকাশ না হলে কর্মবিরতির ঘোষণা