০৩ জুলাই, ২০২৩ ০৮:১৫ পিএম

ঢাবির ফাইনাল প্রফের অসপি’র সংশোধিত সূচি প্রকাশ

ঢাবির ফাইনাল প্রফের অসপি’র সংশোধিত সূচি প্রকাশ
প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্র একযোগে সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত মেডিকেল কলেজগুলোর ফাইনাল প্রফেশনাল পরীক্ষার অসপি’র সময়সূচি প্রকাশ করা হয়েছে।

সাম্প্রতিক সময়ে বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত পরীক্ষা নিয়ন্ত্রক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষা জানুয়ারি ও মে ২০২৩ এর  ওরাল, প্র্যাক্টিক্যাল ও ক্লিনিক্যাল অংশের সংশোধিত সময়সূচি প্রকাশ করা হলো।

রুটিন অনুযায়ী, আগামী ৮ জুলাই পরীক্ষা শুরু হয়ে চলবে ১৫ জুলাই পর্যন্ত। প্রত্যেক মেডিকেল কলেজের নিজ নিজ কেন্দ্র একযোগে সকাল নয়টা থেকে এ পরীক্ষা শুরু হবে।

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থাগ্রহণের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের মেডিসিন অনুষদের ডিন, সকল মেডিকেল কলেজের অধ্যক্ষ, বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের (বিএমডিসি) রেজিস্ট্রারসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এএইচ/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফাইনাল প্রফ
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত