২৫ জুন, ২০২৩ ০৬:০৯ পিএম

বিএসএমএমইউতে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে পালিত

বিএসএমএমইউতে ওয়ার্ল্ড ভিটিলিগো ডে পালিত
বিএসএমএমইউ ভিসি বলেন, শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) নানা আয়োজনে ওয়ার্ল্ড ভিটিলিগো বা শ্বেতী দিবস পালিত হয়েছে। আজ রোববার (২৫ জুন) দিবসটি উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের বটতলা থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের হয়।

র‌্যালিপূর্বক সমাবেশে সংক্ষিপ্ত বক্তব্যে বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘ভিটিলিগো বা শ্বেতী নিয়ে সমাজে নানা কুসংস্কার আছে। ত্বকের এই সাদা দাগের সঙ্গে কুষ্ঠর কোনো সম্পর্ক নাই। তারপরও যে মানুষটি এই রোগে আক্রান্ত হয়, তিনি মানসিকভাবে কিছুটা হলেও ভেঙে পড়েন। এ কারণেই শ্বেতী রোগীদের মানসিকভাবে সাপোর্ট দিতে হবে। সাথে সাথে এ কথাও মনে রাখতে হবে, শ্বেতী রোগ ছোঁয়াছে নয়। এ ধরণের রোগীর সাথে সমাজিকভাবে চলাফেরা করতেও কোনো সমস্যা নাই। ভিটিলিগো বা শ্বেতী রোগ নিয়ে অবশ্যই জনসচেতনতা সৃষ্টি করা জরুরি।’

এ সময় চর্মরোগ বিশেষজ্ঞরা জানান, ত্বকের স্বাভাবিক রংয়ের ভারসাম্য রক্ষা করে মেলানিন। মেলানোসাইট কোষে এটা থাকে। এই মেলানিনের ভারসাম্য ব্যাহত হলেই ত্বকে শ্বেতী দেখা যায়। এই রোগে কেউ আক্রান্ত হলে আতঙ্কিত না হয়ে দেরী না করে চর্মরোগ বিশেষজ্ঞদের পরামর্শ নেয়া উচিত।

র‌্যালিতে বিশ্ববিদ্যালয়ের চর্ম ও যৌন রোগ বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. কামরুল হাসান জায়গীরদার, অধ্যাপক ডা. আবিদা সুলতানা, বাংলাদেশ ডার্মাটোলজিক্যাল সোসাইটির মহাসচিব অধ্যাপক ডা. শাহীন রেজা চৌধুরী, বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ডা. মো. মোস্তাক মাহমুদ প্রমুখসহ চর্ম ও যৌন রোগ বিভাগের শিক্ষক, চিকিৎসক, ছাত্রছাত্রীরা ও দেশের বিভিন্ন মেডিকেল কলেজের চর্মরোগ বিশেষজ্ঞগণ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

ম্যানেজিং কমিটির মাধ্যমে এমপিওভুক্ত শিক্ষক নিয়োগ

রেজ্যুলেশনের অংশবিশেষে বিভ্রান্তি হয়ে আন্দোলন: শিক্ষামন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত