১৪ জুন, ২০২৩ ০৩:৩৬ পিএম

রেসিডেন্টদের ১২-১৫ জুনের হাজিরার ফটোকপি পাঠানোর নির্দেশ

রেসিডেন্টদের ১২-১৫ জুনের হাজিরার ফটোকপি পাঠানোর নির্দেশ
ফাইল ছবি।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে কর্মরত রেসিডেন্টদের ১২ থেকে ১৫ জুনের বিষয়ভিত্তিক হাজিরা খাতার ফটোকপি সত্যায়িত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্টার অফিসে পাঠানোর নির্দেশনা দেওয়া হয়েছে।

মঙ্গলাবার (১৩ জুন) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ডা. মোহাম্মদ হাফিজুর রহমান ও সহকারী পরিচালক (কাউন্সিল) জি এম আবুল হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ নির্দেশ দেওয়া হয়।

অধিভুক্ত মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের পরিচালক বা অধ্যক্ষের কাছে লিখা বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘উপর্যুক্ত বিষয়ে আপনার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ১৩ জুন ২৩ তারিখে বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত বিভিন্ন মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটে অধ্যয়নরত রেসিডেন্টদের মধ্য থেকে অনেকে এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে কর্তৃপক্ষের পূর্বানুমতি ব্যতিরেকে তাদের ভাতা বৃদ্ধির দাবিতে সভা সমাবেশ করে কর্তৃপক্ষের সাথে অশোভন আচরণ করেছেন।’

এতে আরও বলা হয়, ‘এই প্রেক্ষিতে রেসিডেন্টরা তাদের সংশ্লিষ্ট শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষা কার্যক্রম নিয়মিত অংশগ্রহণ করেছেন কিনা, তা নিশ্চিতকরণের জন্য গত ১২ থেকে ১৫ জুন পর্যন্ত চারদিনের বিষয়ভিত্তিক হাজিরা খাতার ফটোকপি সত্যায়িত করে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অফিসে প্রেরণ করার জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

আদেশের অনুলিপি অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের সকল অনুষদের ডিন, সকল বিভাগীয় চেয়ারম্যান, অধিভুক্ত সকল মেডিকেল কলেজ ও ইনস্টিটিউটের পরিচালক বা অধ্যক্ষসহ সংশ্লিষ্ট সকলের কাছে পাঠানো হয়েছে।

এসএএইচ/এএইচ

►বিজ্ঞপ্তিটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক