২৩ মার্চ, ২০২৩ ০৪:৩৩ পিএম

বিএসএমএমইউ’তে প্রসূতিদের সেবা পেতে সিরিয়াল লাগবে না

বিএসএমএমইউ’তে প্রসূতিদের সেবা পেতে সিরিয়াল লাগবে না
অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এখানে প্রসূতি মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) সিনিয়র সিটিজেন ও বীর মুক্তিযোদ্ধাদের মতো বহির্বিভাগে সেবা পেতে গর্ভবতী মায়েদের সিরিয়ালে দাঁড়ানো লাগবে না বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

বুধবার (২২ মার্চ) বিশ্ববিদ্যালয়ের পাবলিক হেলথ ইনফরমেটিকস বিভাগে অনুষ্ঠিত দুই দিনব্যাপী 'থিংকিং কোয়ালিটেটিভলি ফান্ডামেন্টালস অব কোয়ালিটেটিভ অ্যান্ড ইথ্নোগ্রাফিক রিসার্চ’ শীর্ষক কর্মশালায় তিনি এ ঘোষণা দেন।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, এখানে প্রসূতি মায়েদের অগ্রাধিকার ভিত্তিতে সেবা প্রদানের উদ্যোগ নেওয়া হয়েছে।

তিনি বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, সেবা ও গবেষণায় আরও মানোন্নয়নের জন্য আমি ও বর্তমান প্রশাসন সবার মতামত গুরুত্ব সহকারে গ্রহণ করি। সকলে লিখিত পরামর্শ, অভিযোগ ও অনুযোগ আমাকে দেবেন। আমি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।’

ভিসি বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় মানুষের সেবায় কাজ করছে। এই বিশ্ববিদ্যালয় সবার। আর সবার সহযোগিতা পেলে এখানকার সেবার মানোন্নয়ন সম্ভব। একার পক্ষে কোনও উন্নয়ন সম্ভব না।’

এসময় যুক্তরাজ্যের সাসেক্স বিশ্ববিদ্যালয়ের গ্লোবাল হেল্থ অ্যান্ড ইনফেকশন বিভাগের অধ্যাপক শাহাদুজ জামানসহ পাবলিক হেলথ ইনফরমেট্রিকস বিভাগের শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক