১৪ মার্চ, ২০২৩ ০২:৫৩ পিএম
গালফ এয়ারের পাইলটের মৃত্যু

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা

ইউনাইটেড হাসপাতালের চিকিৎসকের বিরুদ্ধে মামলা
পাইলট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দি।

মেডিভয়েস রিপোর্ট: ভুল চিকিৎসার অভিযোগে জর্ডানের নাগরিক গালফ এয়ারের পাইলট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যুর ঘটনায় ইউনাইটেড হাসপাতালের ক্রিটিকাল কেয়ার মেডিসিন অ্যান্ড ইমার্জেন্সি মেডিসিন বিভাগের চিফ কনসালটেন্ট অধ্যাপক ডা. ওমর ফারুকের বিরুদ্ধে মামলা হয়েছে।

মঙ্গলবার (১৪ মার্চ) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরাফাতুল রাকিবের আদালতে এ মামলা করেন নিহত পাইলটের বোন যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনডি জোসেফানো। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে মামলাটি পিবিআইকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন। মামলার বাদীর আইনজীবী সাব্বির আহম্মেদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গালফ এয়ারের পাইলট ফ্লাইট মোহাম্মদ ইউসুফ হাসান আল হিন্দি বাংলাদেশে আসার পর অসুস্থ হয়ে ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি হন। হাসপাতালে ভুল চিকিৎসায় তিনি মারা যান। পরদিন ১ ফেব্রুয়ারি গুলশান থানায় হাসপাতালের বিরুদ্ধে মামলা করতে গেলে থানা কর্তৃপক্ষ আদালতে মামলা করার পরামর্শ দেন। তাই আমরা আজ আদালতে মামলা করেছি।

গত ৩০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় ডিআরইউ মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের নাগরিক তালা এলহেনদি অভিযোগ করেন, রাজধানীর ইউনাইটেড হাসপাতালে ভুল চিকিৎসায় তার ভাই ইউসুফ হাসান আল হিন্দির মৃত্যু হয়েছে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ইউনাইটেড হাসপাতাল
এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

এনডিএফের কর্মশালায় বিশেষজ্ঞদের মত

দুর্নীতির লাগাম না টানলে বড় বরাদ্দেও সুফল মিলবে না

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক