১৫ জানুয়ারী, ২০২৬ ০৮:১৪ পিএম

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান শাহীন আর নেই

বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ মাহবুবুর রহমান শাহীন আর নেই
ডা. মাহবুবুর রহমান শাহীন। ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সার্জন মাহবুবুর রহমান শাহীন আর নেই। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে পাঁচটায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তিকাল করেন তিনি। ইন্না লিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন।

স্বজনরা জানিয়েছে, কিছুদিন পূর্বেই হার্ট অ্যাটাক হলে ডা. শাহীনকে হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে হার্টের সফল অস্ত্রোপচার হয়। এর মধ্যেই চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।

মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬২ বছর। তিনি স্ত্রী ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

দীর্ঘ দিন ধরে জটিল কিডনি রোগে ভোগা ডা. শাহীন কয়েক বছর আগে ভারতে একটি কিডনি ট্রান্সপ্লান্ট করেন। তাঁর একদিন পর পর ডায়ালাইসিস করতে হতো। 

ডা. শাহীন ১৯৬১ সালের মে মাসে কিশোরগঞ্জের কটিয়াদি উপজেলার গচিহাটায় জন্মগ্রহণ করেন। 

তিনি বনগ্রাম আনন্দ কিশোর স্কুল এন্ড কলেজ থেকে এসএসসি এবং কিশোরগঞ্জের সরকারি গুরুদয়াল কলেজ থেকে এইচএসসি সম্পন্ন করেন। এর পর ভর্তি হন বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজে (শেবাচিম)। সেখান থেকে ১৯৮৮ সালে এমবিবিএস ডিগ্রি অর্জন করেন।

পরবর্তীতে চিকিৎসা বিজ্ঞানে উচ্চতর ডিপ্লোমা ইন অপথ্যালমোলজি (ডি.অফথ) ডিগ্রি লাভ করেন ডা. মাহবুবুর রহমান শাহীন।

বিস্তৃত কর্মজীবনে তিনি গণস্বাস্থ্য নগর হাসপাতালে কাজ করেছেন। তিনি ইবনে সিনা হাসপাতালে কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলেন। এ ছাড়াও কিশোরগঞ্জের রাষ্ট্রপতি আব্দুল হামিদ মেডিকেল কলেজ ও হাসপাতালে চক্ষু বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

তিনি দীর্ঘদিন ধরে নিজ এলাকাসহ দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে সুনামের সঙ্গে চিকিৎসাসেবা প্রদান করে আসছিলেন।

ডা. মাহবুবুর রহমান শাহীনের জানাজা শুক্রবার (১৬ জানুয়ারি) বাদ জুমা গচিহাটা কলেজ মাঠে অনুষ্ঠিত হবে।

তার মৃত্যুতে চিকিৎসক সমাজে শোকের ছায়া নেমে এসেছে। নিবেদিতপ্রাণ এই চিকিৎসকের মৃত্যুতে মেডিভয়েস শোকাহত।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : চিকিৎসকের মৃত্যু
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক