১৫ জানুয়ারী, ২০২৬ ০৭:৫৪ পিএম

সোসাইটি অব প্লাস্টিক সার্জন্সের ৭ম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত

সোসাইটি অব প্লাস্টিক সার্জন্সের ৭ম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: নানা আয়োজনের মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে সোসাইটি অব প্লাস্টিক সার্জন্স অব বাংলাদেশের ৭ম ন্যাশনাল কনফারেন্স। আজ বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে দুই দিনব্যাপী এ আয়োজন শেষ হয়।

সোসাইটি অব প্লাস্টিক সার্জন্স অব বাংলাদেশের কনভেনর অধ্যাপক ডা. শহীদুল বারীর সভাপতিত্বে বুধবার (১৪ জানুয়ারি) প্রি-কনফারেন্স ওয়ার্কশপ অনুষ্ঠিত হয়। এতে বাংলাদেশের অভিজ্ঞ প্লাস্টিক সার্জনরা বিভিন্ন ধরনের জটিল অস্ত্রোপচার সম্পন্ন করেন, যা নবীন সার্জনদের উপস্থিতিতে ও সরাসরি পর্যবেক্ষণের মাধ্যমে পরিচালিত হয়।

আজ বৃহস্পতিবার প্রবীণ ও নবীন সার্জনদের বিভিন্ন গবেষণাপত্র উপস্থাপন করা হয়। শেষ দিনে উপস্থিত ছিলেন বাংলাদেশ প্লাস্টিক সার্জন্স সোসাইটির সাবেক সভাপতি অধ্যাপক ডা. মো. আবুল কালাম।

বিশেষ অতিথি ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. মো. আবু জাফর, বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএমইউ) ভাইস চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শাহিনুল আলম।

উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন ন্যাশনাল ইনস্টিটিউট অব বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারির পরিচালক অধ্যাপক ডা. মো. নাসিরউদ্দীন এবং সোসাইটি অব প্লাস্টিক সার্জনস অব বাংলাদেশের যুগ্ম আহ্বায়ক অধ্যাপক ডা. মারুফুল ইসলাম।

সমাপনী অনুষ্ঠানে দেশের একজন বিশিষ্ট প্লাস্টিক সার্জারি চিকিৎসককে ‘আজীবন সম্মাননা' প্রদান করা হয়। দেশের বিভিন্ন অঞ্চল থেকে আগত প্লাস্টিক সার্জনদের সক্রিয় অংশগ্রহণ ও বহুমুখী আয়োজনের মধ্য দিয়ে উৎসবমুখর পরিবেশে সপ্তম ন্যাশনাল কনফারেন্স অনুষ্ঠিত হয়েছে।

সোসাইটি অব প্লাস্টিক সার্জন্স অব বাংলাদেশের সদস্য সচিব এবং ৭ম ন্যাশনাল কনফারেন্সের অর্গানাইজিং কমিটির সেক্রেটারি জেনারেল অধ্যাপক ডা. ফোয়ারা তাসমীম সমাপনী অনুষ্ঠানে ধন্যবাদ জ্ঞাপন করেন।

এমইউ/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত