০২ অক্টোবর, ২০২২ ১১:২৭ এএম
বিশ্ব হার্ট দিবস উদযাপন

ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করার উদ্যোগ

ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারে বিশ্বমানের স্বাস্থ্যসেবা সাশ্রয়ী করার উদ্যোগ
ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার সেন্টার হৃদরোগ চিকিৎসায় দেশ সেরা বলে মন্তব্য করেছেন ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা.মাহবুব উদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: ইউনাইটেড হাসপাতালের কার্ডিয়াক কেয়ার সেন্টার হৃদরোগ চিকিৎসায় দেশ সেরা বলে মন্তব্য করেছেন ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড এর পরিচালক মেডিকেল সার্ভিসেস ডা. মাহবুব উদ্দিন আহমেদ।

শনিবার (১ অক্টোবর) বিশ্ব হার্ট দিবস পালন উপলক্ষে ইউনাইটেড হাসপাতাল, এম এ রশীদ হাসপাতাল, জামালপুর এবং মেডিক্স  ধানমন্ডিতে র‌্যালির আয়োজন করা হয়। র‌্যালি শেষে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করার জন্য হৃদরোগ বিষয়ক স্বাস্থ্য বুথ উদ্বোধন করা হয়। এ সময় তিনি এ মন্তব্য করেন।

ডা. মাহবুব উদ্দিন আহমেদ বলেন, ১৬ বছর ধরে প্রাইভেট হেলথ সেক্টরে আমরা সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হিসেবে কাজ করে আসছি। যার প্রকৃত উদাহরণ হৃদরোগ চিকিৎসা ব্যবস্থাপনা। এখন আমাদের দেশের বেশিরভাগ হৃদরোগী দেশেই চিকিৎসা সেবা নিচ্ছেন।

তিনি আরও বলেন, বাংলাদেশে ইউনাইটেড হাসপাতালেই প্রথমবারের মতো মেকানিক্যাল হার্ট ইমপ্ল্যান্ট, একমো, ট্রান্সক্যাথেটার এওর্টিক ভাল্ভ ইমপ্ল্যান্ট পদ্ধতির চিকিৎসাসহ অনেক সফলতার গল্প তৈরি হয়েছে। এখন আমাদের লক্ষ্য বিশ্বমানের স্বাস্থ্য সেবাকে কি কি উপায়ে আরও সাশ্রয়ী করা যায়। এর অংশ হিসেবে আমরা ঘোষণা করেছি মাত্র ৯৫ হাজার টাকার পিটিসিএ (স্টেন্টিং) প্যাকেজ এবং ২০ হাজার টাকার এনজিওগ্রাম প্যাকেজ। এ ছাড়া ইউনাইটেড হাসপাতাল বর্তমান ব্যবস্থাপনার পাশাপাশি এখন থেকে ২ লাখ ৫০ হাজার টাকায় ওপেন হার্ট সার্জারিও করা যাবে।

অনুষ্ঠানে কার্ডিয়াক সার্জন এবং ইউনাইটেড কার্ডিয়াক সেন্টারের পরিচালক ডা. জাহাঙ্গীর কবির হার্ট চিকিৎসায় সাশ্রয়ী প্যাকেজগুলোর উদ্বোধন করেন। তিনি এর মধ্যে ২৫ হাজারের বেশি হার্ট সার্জারি করেছেন। এ ছাড়া তিনি দেশের প্রথম ৪২ বছর বয়সী এক নারীর হৃদযন্ত্রে মেকানিক্যাল হার্ট  ইমপ্ল্যান্ট করেছেন। 

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র কনসাল্টেন্ট ও হৃদরোগ বিশেষজ্ঞ ডা. কায়সার নাসরুল্লাহ খান, ডা. ফাতেমা বেগম, ডা. রেয়ান আনিস, ডা. এ এম শফিক, সিনিয়র কনসাল্টেন্ট, কার্ডিয়াক সার্জন ডা. সাইদুর রহমান, ডা. রেজাউল হাসান ও ডা. আবুল কালাম মহিউদ্দিন।

উল্লেখ্য, বিশ্ব হার্ট দিবস উপলক্ষে ইউনাইটেড হেলথকেয়ার সার্ভিসেস লিমিটেড সপ্তাহব্যাপী সামাজিক সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। যার মধ্যে বিভিন্ন ক্লাবে ও কর্পোরেট হাউসে সচেতনতামূলক সেমিনার কার্যক্রম, অনলাইন ও ফেসবুক লাইভ ওয়েবিনার এবং বিভিন্ন টেলিভিশনে আলোচনা সভায় ইউনাইটেড কার্ডিয়াক কেয়ার সেন্টারের বিশেষজ্ঞ ডাক্তারদের উপস্থিতি ও পরামর্শ প্রদান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

কাতারভিত্তিক টিভি চ্যানেলে সাক্ষাৎকারে ইরানের এক ধর্মীয় নেতার তথ্য

ফেব্রুয়ারিতে দ্বিতীয় হামলার পর হাসপাতালের ধ্বংসস্তুপ থেকে উদ্ধার হন মোজতবা খামেনী