০৬ মার্চ, ২০২৩ ০৩:১২ পিএম

দাঁতের চিকিৎসা প্রসারে সহায়তার আশ্বাস বিএসএমএমইউ ভিসির

দাঁতের চিকিৎসা প্রসারে সহায়তার আশ্বাস বিএসএমএমইউ ভিসির
ভিসি বলেন, সুস্থ জাতি গঠনে সুস্থ মাড়ি ও দাঁতের অপরিসীম গুরুত্ব রয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: দন্ত রোগের চিকিৎসা প্রসারের জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) বর্তমান প্রশাসনের পক্ষ থেকে সব ধরণের সহায়তা প্রদান করার আশ্বাস দিয়েছেন বিশ্ববিদ্যালয়ের ভাইস-চ্যান্সেলর (ভিসি) অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

আজ সোমবার (৬ মার্চ) বিএসএমএমইউয়ে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উদযাপন অনুষ্ঠানে এ কথা বলেন তিনি।

ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ‘সুস্থ জাতি গঠনে সুস্থ মাড়ি ও দাঁতের অপরিসীম গুরুত্ব রয়েছে। হজম প্রক্রিয়া সুনিশ্চিত করতে দাঁতের বিরাট অবদান রয়েছে। মুখ ও দাঁতের রোগ বিষয়ে সবাইকে সচেতন হতে হবে এবং দাঁতের বিষয়ে সকলকে আরও বেশি যত্নবান হতে হবে।’

এর আগে অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ’র নেতৃত্বে ওরাল হেলথ ফাউন্ডেশন, বাংলাদেশের উদ্যোগে জনসাধারণের মুখ ও দাঁতের রোগ সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য র‌্যালিসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উদযাপিত হয়।

এ সময় বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, ডেন্টাল অনুষদের ডিন ও ওরাল হেলথ ফাউন্ডেশন বাংলাদেশের সভাপতি অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) ডা. স্বপন কুমার তাপাদার, দন্তরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. গাজী শামীম হাসান, উপ-রেজিস্ট্রার ও দন্তরোগ বিশেষজ্ঞ ডা. হেলাল উদ্দিন প্রমুখসহ দন্তরোগ বিষয়ক শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত