রেসিডেন্সি বিভিন্ন কোর্সে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ
মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) এম.ফিল পিএসএম, এমপিএইচ, এম.ফিল, এম.এমইডি ও ডিপ্লোমা কোর্সের রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার আসনবিন্যাস প্রকাশ করা হয়েছে।
আজ সোমবার (৬ মার্চ) বিএসএমএমইউর ওয়েব সাইটে প্রকাশিত প্রতিষ্ঠানটির প্রো-ভিসি (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এতে বলা হয়েছে, ‘বিএসএমএমইউর তিনটি হলে এম.ফিল পিএসএম, এমপিএইচ কোর্সের ৩৫১ জন পরীক্ষার্থীর আসনবিন্যাস করা হয়েছে। এরমধ্যে শহীদ ডা. মিলন হলে ১৮০ জন, শহীদ ডা. মিল্টন হলে ৯১ জন এবং শহীদ ডা. মিলন হলের বর্ধিতাংশে ৮০ জন পরীক্ষার্থীর আসনবিন্যাস করা হয়েছে।’
বাংলাদেশ প্রোকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) পশ্চিম পলশী ক্যাম্পাস ও প্রধান ক্যাম্পাসে এম.ফিল, এম.এমইডি ও ডিপ্লোমা কোর্সের রেসিডেন্সি কোর্সে ভর্তি পরীক্ষার্থীদের আসনবিন্যাস করা হয়েছে বলে নোটিসে উল্লেখ করা হয়।
কেন্দ্র অনুযায়ী আসনবিন্যাস দেখতে নিচে ক্লিক করুন।