মেডিকেলে ভর্তি পরীক্ষা
কেন্দ্র ঢাকায় পেতে আগেই আবেদন করছেন পরীক্ষার্থীরা
মেডিভয়েস রিপোর্ট: দেশের সব সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২২-২৩ শিক্ষাবর্ষে এমবিবিএস প্রথম বর্ষের ভর্তি পরীক্ষার আবেদন শুরু হওয়ার একদিনেই প্রায় ৬০ হাজারের বেশি শিক্ষার্থী ভর্তি আবেদন করেছেন।
আজ মঙ্গলবার (১৪ ফেব্রুয়ারি) সকালে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. আবুল বাশার মো. জামাল মেডিভয়েসকে এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘সোমবার বিকেল ৫ টা পর্যন্ত ৪০ হাজারের মতো আবেদন জমা পড়ে। রাতেও অনেক শিক্ষার্থী আবেদন করেছে। সবমিলিয়ে এখন পর্যন্ত প্রায় ৬০ হাজারের বেশি শিক্ষার্থী অনলাইনে ভর্তির আবেদন করেছেন। আমরা আশা করছি আবেদন সংখ্যা দেড় লাখ ছাড়াবে।’
একদিনের মাথায় এত আবেদন জমা পড়ার বিষেয়ে তিনি বলেন, ‘যারা আগে আবেদন করে তাদের পরীক্ষার কেন্দ্র ঢাকায় পড়ে। অধিকাংশ শিক্ষার্থীই এটা চায়। তাই হয়তো সবাই আগেই আবেদন করে রাখছে।’
এর আগে গতকাল সোমবার বেলা ১২টা থেকে অনলাইনে ভর্তি আবেদন শুরু হয়। অনলাইন আবেদনের ফি জমা দেওয়া যাবে যাবে ২৪ ফেব্রুয়ারি রাত ১১ টা ৫৯ মিনিট পর্যন্ত। প্রবেশপত্র বিতরণ শুরু ৬ মার্চ, চলবে ৭ মার্চ পর্যন্ত। আগামী ১০ মার্চ সকাল ১০টায় ভর্তি পরীক্ষা শুরু হয়ে শেষ হবে সকাল ১১টায়।
এমবিবিএস ভর্তির জন্য অনলাইন ফরম পূরণের নিয়মাবলি ও ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্য স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের ওয়েবসাইট www.mefwd.gov.bd, www.dgme.gov.bd, ও http://dgme.teletalk.com.bd থেকে জানা যাবে।
উল্লেখ্য, মেডিকেলে ভর্তির জন্য বাংলাদেশ মেডিকেল অ্যান্ড ডেন্টাল কাউন্সিল কর্তৃক প্রণীত নীতিমালা-২০২৩ অনুযায়ী অনলাইনে নির্ধারিত সময়ে আবেদন করা যাবে। আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে।
২০২২-২৩ সেশনের ভর্তি পরীক্ষায় অংশগ্রহণে ইচ্ছুক শিক্ষার্থীকে ২০২২ সালে এইচএসসি ও ২০২০ সালে এসএসসি অথবা ২০২১ সালে এইচএসসি ও ২০১৯ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে। তবে শর্ত থাকে যে, এইচএসসি পরীক্ষায় পাসের পূর্ববর্তী দুই বছরের মধ্যে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।
এসএসসি পরীক্ষায় বিজ্ঞান বিভাগ এবং এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞান, পদার্থ বিজ্ঞান ও রসায়নসহ উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদনের যোগ্য হবে। দুটি পরীক্ষায় মোট জিপিএ কমপক্ষে ৯.০০ হতে হবে। উপজাতীয় ও পার্বত্য জেলার অ-উপজাতীয় প্রার্থীদের ক্ষেত্রে দুটি পরীক্ষায় মোট জিপিএ ৮.০০ হলেই হবে। তবে এককভাবে কোনো পরীক্ষায় জিপিএ ৩.৫০ এর কম হলে আবেদনের যোগ্য বলে বিবেচিত হবে না।
সকলের জন্যে এইচএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে ন্যুনতম গ্রেড পয়েন্ট ৪.০ না থাকলে আবেদন বাতিল বলে গণ্য হবে। লিখিত ভর্তি পরীক্ষায় প্রাপ্ত নম্বর এবং এসএসসি ও এইচএসসি পরীক্ষায় প্রাপ্ত নম্বরের যোগফলের ভিত্তিতে মেধা তালিকা প্রণয়ন করা হবে।
এসএস
-
১৫ জানুয়ারী, ২০২৬
-
১৭ ডিসেম্বর, ২০২৫
-
১১ ডিসেম্বর, ২০২৫
-
২২ ফেব্রুয়ারী, ২০২৫
-
১১ ফেব্রুয়ারী, ২০২৫
শেবাচিমে চন্দ্রজিত সাহার ভর্তি সম্পন্ন
শারীরিক প্রতিবন্ধকতা জয় করে মেডিকেলে সুযোগ
-
২৯ জানুয়ারী, ২০২৫
-
২৪ জানুয়ারী, ২০২৫
-
১৯ জানুয়ারী, ২০২৫
-
০১ জানুয়ারী, ২০২৫
-
২৩ ডিসেম্বর, ২০২৪