কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে মড্যুলার ওটি শুরু
মেডিভয়েস রিপোর্ট: নিজ হাতে সার্জারি করে সরকারি পর্যায়ে প্রথমবারের মতো ল্যাপারোস্কোপিক কোলেসিস্টেক্টোমি অপারেশনের উদ্বোধন করেছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলম।
সোমবার (১৩ ফেব্রুয়ারি) কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালে সোসাইটি অব সার্জনস বাংলাদেশ (এসওএসবি) ও কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের যৌথ উদ্যোগে মড্যুলার ওটি উদ্বোধনকালে নিজ হাতে সার্জারি করেন তিনি।
এ সময় স্বাস্থ্যের ডিজি একটি কর্মশালায় অংশগ্রহণ করেন এবং হাসপাতালে একটি ইটিটি মেশিন উদ্বোধন করেন।
সার্জারি সার্বিকভাবে সফল করার জন্য ডা. আবুল বাশার মোহাম্মদ খুরশীদ আলমকে সহযোগিতা করেন, কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সার্জারি বিভাগের বিভাগীয় প্রধান ডা. কৃষ্ণ পদ সাহা, তত্ত্বাবধায়ক (ভারপ্রাপ্ত) ডা. মাহফুজ আরা বেগম, উপপরিচালক (হাসপাতাল) ডা. মঈনুল আহসান এবং হাসপাতালের সকল কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।
কুয়েত-বাংলাদেশ মৈত্রী হাসপাতালের সার্বিক কার্যক্রমে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক সন্তোষ প্রকাশ করেন।
এসএস