১৩ ফেব্রুয়ারী, ২০২৩ ০৯:৩২ পিএম

দুই দিনব্যাপী টিবিডি কোর্সের আয়োজন করেছে বিসিপিএস

দুই দিনব্যাপী টিবিডি কোর্সের আয়োজন করেছে বিসিপিএস
কলেজের এফসিপিএস পার্ট-১ পাস করা প্রশিক্ষণার্থীরা এই কোর্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

মেডিভয়েস রিপোর্ট: টেম্পোরাল বোন ডিসেকশনের (টিবিডি) উপর দুই দিনব্যাপী কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) দক্ষতা উন্নয়ন বিভাগ। কলেজের এফসিপিএস পার্ট-১ পাস করা প্রশিক্ষণার্থীরা এই কোর্সের জন্য যোগ্য বলে বিবেচিত হবেন।

শনিবার (১১ ফেব্রুয়ারি) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘টেম্পোরাল বোন ডিসেকশনের কোর্সটি ২৭-২৮ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আগ্রহী ফেলোদের অবিলম্বে কোর্সের জন্য তাদের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘কোর্স ফি নির্ধারণ করা হয়েছে পাঁচ হাজার টাকা। বিসিপিএস এর অ্যাকাউন্ট বিভাগে নগদে জমা দিতে হবে। অথবা অনারারি সেক্রেটারির অনুকূলে পে-অর্ডার/ডিডি অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নং- 0781301000000256 বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট 02071500000887 নম্বরে নগদ জমা দিতে হবে। ব্যাংক জমা রশিদের মূল কপি বিসিপিএস’র নগদ বিভাগে জমা দিতে হবে এবং বিসিপিএস থেকে টাকার রসিদসহ কোর্সের জন্য একটি ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।’

এই রেজিস্ট্রেশন প্রক্রিয়া পরবর্তী কোর্সের জন্য অব্যাহত থাকবে। প্রতিটি ব্যাচে দশজন অংশগ্রহণকারী থাকবে এবং ‘আগে আসলে আগে পাবেন’ ভিত্তিতে রেজিস্ট্রেশন হবে বলে নোটিসে উল্লেখ করা হয়েছে।

শর্ত

১. প্রয়োজনীয় ফি প্রদানের পর পূরণকৃত রেজিস্ট্রেশন ফর্ম স্কিল ডেভেলপমেন্ট বিভাগে জমা দিতে হবে। বিসিপিএস’র ওয়েবসাইট (www.bcps.edu.bdও স্কিল ডেভেলপমেন্ট বিভাগে রেজিস্ট্রেশন ফর্ম পাওয়া যাবে।

২. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।

৩. এফসিপিএস পার্ট-১ পাস করার সার্টিফিকেটের একটি কপি।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত