তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ শতাধিক
মেডিভয়েস রিপোর্ট: তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।
আজ সোমবার (৬ ফ্রেবুয়ারি) স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮।
রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়।
ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।
ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন এলাকায় অনেক ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।
তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রাণহানি বাড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।
এসএস
-
০৮ জুন, ২০২৬
-
০৫ জানুয়ারী, ২০২৬
-
০৪ ডিসেম্বর, ২০২৫
-
০২ ডিসেম্বর, ২০২৫
-
২৭ নভেম্বর, ২০২৫
-
২২ নভেম্বর, ২০২৫
-
২১ নভেম্বর, ২০২৫
-
২১ নভেম্বর, ২০২৫
-
২১ নভেম্বর, ২০২৫
-
১১ এপ্রিল, ২০২৫