জাপানে পাঁচ দশমিক নয় মাত্রার ভূমিকম্প, আহত ৩৭
মেডিভয়েস রিপোর্ট: জাপানের রাজধানী টোকিওর কাছে পাঁচ দশমিক নয় মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এতে অন্তত ৩৭ জন আহত হয়েছেন এবং এই মহানগরীর পরিবহন ব্যবস্থা ব্যাহত হয়েছে।
আজ রোববার (২৩ আগস্ট) ভোরে টোকিও ও আশপাশের এলাকায় তীব্র কম্পন অনুভূত হয়। পরিস্থিতি মোকাবিলায় জাপানের সতর্কতাব্যবস্থা সক্রিয় রয়েছে। বিভিন্ন এলাকায় সতর্কবার্তা ও সাইরেন বাজানো হয় এবং মানুষের স্মার্টফোনেও জরুরি সতর্কবার্তা পাঠানো হয়।
বার্তা সংস্থা এএফপি’র তথ্যমতে, জাপানের আবহাওয়া সংস্থা জানিয়েছে, স্থানীয় সময় রাত ২টার দিকে টোকিওর কাছের ইবারাকি প্রিফেকচারের দক্ষিণাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে। এর উৎপত্তিস্থল ছিল ভূপৃষ্ঠের ৬৮ কিলোমিটার গভীরে।
সংস্থাটি আরও জানিয়েছে, সুনামির কোনো আশঙ্কা নেই। তবে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) ভূমিকম্পটির মাত্রা পাঁচ দশমিক নয় বলে জানিয়েছে।
জাপানের ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি জানিয়েছে, ভূমিকম্পে অন্তত ৩৭ জন আহত হয়েছেন।
স্থানীয় সরকার ও গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী জানা গেছে, টোকিওর দক্ষিণে ইয়োকোহামার এলাকার ৮০ বছর বয়সী এক নারী গুরুতর আহত হয়েছেন। ভূমিকম্পের পর বিছানা থেকে উঠতে গিয়ে তিনি পড়ে গিয়ে কোমরে আঘাত পান।
এ ছাড়া এ ভূমিকম্পের প্রভাবে রোববার সকালে টোকিও ও আশপাশের এলাকায় আঞ্চলিক ট্রেন চলাচল ব্যাহত হয় বলে জানিয়েছে ইস্ট জাপান রেলওয়ে কোম্পানি।
টোকিওর উত্তরে সাইতামা এলাকায় একটি ভবনও সামান্য ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছে ফায়ার অ্যান্ড ডিজাস্টার ম্যানেজমেন্ট এজেন্সি।
কিয়োদো নিউজ জানিয়েছে, রাজধানীর একটি এলাকায় পানির প্রধান পাইপলাইন ফেটে যাওয়ার ঘটনাটি ভূমিকম্পের সঙ্গে সম্পর্কিত কি না, তা খতিয়ে দেখছে কর্তৃপক্ষ।
জাপানের আবহাওয়া সংস্থা আরও জানিয়েছে, শনিবার ওই অঞ্চলে প্রচণ্ড বৃষ্টিপাত হয়েছিল। ভূমিকম্পের কারণে মাটি আলগা হয়ে যাওয়ায় এখন সেখানে ভূমিধসের ঝুঁকি বেড়েছে।
এ ছাড়া আগামী কয়েক দিন শক্তিশালী আফটারশক (অপেক্ষাকৃত ছোট ধারাবাহিক ভূমিকম্প) সম্ভাবনা রয়েছে বলেও সতর্ক করেছে সংস্থাটি।
জেএইচ/
-
১৭ অক্টোবর, ২০২৬
-
০৪ অক্টোবর, ২০২৬
-
২৪ সেপ্টেম্বর, ২০২৬
-
১২ সেপ্টেম্বর, ২০২৬
-
২৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
প্রথম বিমসটেক স্বাস্থ্যমন্ত্রীদের সম্মেলন
চিকিৎসা ও ওষুধ খাতে সহযোগিতা বাড়াতে একমত বাংলাদেশ-শ্রীলঙ্কা
আইএইএ-ডব্লিউএইচও-আইএআরসির যৌথ মূল্যায়ন মিশন অনুষ্ঠিত
আন্তর্জাতিক মানের স্টেট অব দ্য আর্ট ক্যান্সার ইনস্টিটিউট প্রতিষ্ঠার লক্ষ্য বিএমইউর

পূর্বের সিদ্ধান্ত বাতিল
ডিপ্লোমা-ইন ফার্মেসির সমমান ও ‘বি’ ক্যাটাগরির নিবন্ধন পাবে না কারিগরি বোর্ডের শিক্ষার্থীরা