০৪ অক্টোবর, ২০২৬ ০৯:৫৮ এএম

মধ্যরাতে ৭৫ মিনিটে তিন ভূমিকম্প, ভোরে ফের কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল

মধ্যরাতে ৭৫ মিনিটে তিন ভূমিকম্প, ভোরে ফের কাঁপল দেশের বিভিন্ন অঞ্চল
ফাইল ছবি

মেডিভয়েস রিপোর্ট: মধ্যরাতে মাত্র ৭৫ মিনিটের ব্যবধানে পরপর তিনটি ভূমিকম্পে কেঁপে উঠেছে দেশের বিভিন্ন অঞ্চল। শনিবার (৩ অক্টোবর) দিবাগত রাত ১২টা ১২ মিনিট থেকে রাত ১টা ২৭ মিনিটের মধ্যে মিয়ানমার, ভারতের মিজোরাম ও ত্রিপুরায় এসব ভূমিকম্পের উৎপত্তি হয়। এর কয়েক ঘণ্টা পর ভোরেও ৪ দশমিক ৮ মাত্রার আরও একটি ভূকম্পন রেকর্ড করা হয়েছে।

ইউরোপীয়-ভূমধ্যসাগরীয় সিসমোলজিক্যাল সেন্টারের (ইএমএসসি) তথ্য অনুযায়ী, শনিবার রাত ১২টা ১২ মিনিটে মিয়ানমার-বাংলাদেশ সীমান্ত এলাকায় ৪ দশমিক ৯ মাত্রার একটি ভূমিকম্প হয়। এতে কক্সবাজার ও টেকনাফ সীমান্তবর্তী এলাকায় কম্পন অনুভূত হয়। চট্টগ্রামেও ভূমিকম্পটি অনুভূত হয়েছে বলে জানা গেছে।

এর মাত্র এক মিনিট পর, রাত ১২টা ১৩ মিনিটে বাংলাদেশ-ভারত সীমান্তের মিজোরামের লুংলেই এলাকায় ৫ মাত্রার আরেকটি ভূমিকম্প সংঘটিত হয়। এই কম্পনে চট্টগ্রাম, কুমিল্লা, ফেনী, নোয়াখালীসহ দেশের বিভিন্ন এলাকায় ভূকম্পন অনুভূত হয়।

এরপর রাত ১টা ২৭ মিনিটে ভারতের ত্রিপুরার আগরতলা এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্প হয়। এর কম্পন ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলেও অনুভূত হয়েছে। ভারতের ন্যাশনাল সেন্টার ফর সিসমোলজির (এনসিএস) তথ্যেও ত্রিপুরার ডালাই এলাকায় ৩ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পের বিষয়টি উল্লেখ করা হয়েছে।

এদিকে, ভোরের দিকে আরও একটি ভূমিকম্প রেকর্ড করেছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর। ভোর ৪টার দিকে ঢাকা থেকে প্রায় ৪৪৩ কিলোমিটার দূরে ৪ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পটি সংঘটিত হয়।

এখন পর্যন্ত এই ভূমিকম্পগুলোর ঘটনায় কোনো ক্ষয়ক্ষতি বা হতাহতের বিস্তারিত তথ্য পাওয়া যায়নি। তবে অল্প সময়ের ব্যবধানে একাধিক ভূমিকম্পে দেশের বিভিন্ন অঞ্চলে মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

এমআর/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক