এমফিল-এম.এমইডি, ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সের ভর্তি পরীক্ষার সময় বৃদ্ধি
মেভিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) এমফিল, এম.এমইডি., ডিপ্লোমা ও এমপিএইচ কোর্সে ভর্তি পরীক্ষার সময় বৃদ্ধি করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।
আজ সোমবার (৬ ফেব্রুয়ারি) বিএসএমএমইউ’র প্রো-ভাইস চ্যান্সেলর (একাডেমি) অধ্যাপক ডা. একেএম মোশারফ হোসেনের স্বাক্ষরিত এক নোটিশে এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়েছে, ‘২২ জানুয়ারি ২০২৩ এর এমফিল-এম.এমইডি., ডিপ্লোমা এবং এমপিএইচ কোর্সগুলো জুলাই ২০২৩ এতদ্বারা নীচে বর্ণিত হিসাবে বর্ধিত করা হয়েছে।’
লিখিত ভর্তি পরীক্ষার তারিখ, সময় এবং স্থান
আগামী ১০ মার্চ (শুক্রবার) বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) ক্যাম্পাস ও বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স অ্যান্ড সার্জনসে (বিসিপিএস) সকাল ৯ টা থেকে সাড়ে ১০টা পর্যন্ত এমফিল,এম.এমইডি. ও ডিপ্লোমা কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
অন্যদিকে, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে আগামী ১০ মার্চ (শুক্রবার) বিকাল ৩টা থেকে সাড়ে ৪টা পর্যন্ত এমফিল পিএসএম এবং এমপিএইচ প্রোগ্রাম কোর্সের লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার আসন বিন্যাসসহ আগামী ৫ মার্চ বিএসএমএমইউ ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
টাকা জমা দেওয়ার শেষ সময় ২২ ফেব্রুয়ারি ও আবেদন জমা দেওয়ার শেস সময় (অনলাইনের মাধ্যমে) ২৩ ফেব্রুয়ারি পর্যন্ত।
উল্লেখ্য, পূর্ববর্তী বিজ্ঞপ্তি রেফঃ bsmmu/adm.test-july'2023/45, তারিখ: ২২-১-২০২৩ অপরিবর্তিত থাকবে।