০৬ ফেব্রুয়ারী, ২০২৩ ১১:০২ এএম

তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ শতাধিক

তুরস্কে ৭.৮ মাত্রার শক্তিশালী ভূমিকম্প, নিহত ৬ শতাধিক
তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা।

মেডিভয়েস রিপোর্ট: তুরস্কে শক্তিশালী ভূমিকম্পে ছয় শতাধিক মানুষ নিহত হয়েছেন। দেশটির কর্মকর্তাদের বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স। 

আজ সোমবার (৬ ফ্রেবুয়ারি) স্থানীয় সময় ভোররাত ৪টা ১৭ মিনিটে তুরস্কের দক্ষিণ-পূর্বাঞ্চলে ভূমিকম্পটি আঘাত হানে বলে জানায় মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা। রিখটার স্কেলে ভূমিকম্পটির মাত্রা ছিল ৭ দশমিক ৮। 

রাজধানী আঙ্কারাসহ তুরস্কের অন্যান্য শহরেও এই ভূকম্পন অনুভূত হয়। এ ছাড়া সিরিয়াসহ তুরস্কের প্রতিবেশী দেশগুলোতে ভূকম্পন অনুভূত হয়।

ভূমিকম্পে সিরিয়ায় অন্তত ৪২ জন নিহত হয়েছেন। দেশটিতে নিহতের সংখ্যা আরও বাড়তে পারে। অনুসন্ধান ও উদ্ধার অভিযান চলছে।

ভূমিকম্পে তুরস্কের বিভিন্ন এলাকায় অনেক ভবন ধসে পড়েছে বলে খবর পাওয়া গেছে। ধসে পড়া ভবনের ভেতরে অনেক লোক আটকে থাকতে পারেন।

তুরস্কের স্থানীয় কর্মকর্তারা বলছেন, ভূমিকম্পে প্রাণহানি বাড়তে পারে বলে তাঁরা আশঙ্কা করছেন।

এসএস

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ভূমিকম্প
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও
একদিনেই অবস্থান বদল বিশ্ব স্বাস্থ্য সংস্থার

করোনা ছড়ায় উপসর্গহীন ব্যক্তিও