০৭ জানুয়ারী, ২০২৩ ১০:৩৩ এএম

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ

ধামরাইয়ে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে একই পরিবারের ৫ জন দগ্ধ
শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট।

মেডিভয়েস রিপোর্ট: ঢাকার ধামরাইয়ে গ্যাসের লিকেজ থেকে লাগা আগুনে শিশুসহ একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। তাদেরকে উদ্ধার করে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

শনিবার (৭ জানুয়ারি) ভোর ৫টার দিকে ধামরাই উপজেলার কুমড়াইল কবরস্থান সংলগ্ন দোতলা বাড়ির নিচতলায় এই দুর্ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন- গার্মেন্টসকর্মী মনজুরুল (৩২), তার স্ত্রী জোসনা (২৫), তাদের দেড় বছরের মেয়ে মরিয়ম, স্ত্রীর বড় বোন হোসনা (৩০) এবং ভাগনি সাদিয়া (১৮)।

জানা যায়, মঞ্জুরুল একটি গার্মেন্টসে পোশাক শ্রমিক হিসেবে কর্মরত। সকালে তার স্ত্রী জোসনা আক্তার রান্না করতে গিয়ে চুলায় দিয়াশলাই দিয়ে আগুন ধরানো মাত্রই গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ হয়। পরে আগুন ছড়িয়ে পাঁচজন দগ্ধ হয়। দগ্ধ অবস্থায় তাদেরকে শেখ হাসিনা জাতীয় বার্নে ভর্তি করা হয়।

শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইন্সটিটিউটের আবাসিক সার্জন ডা. এস এম আইউব হোসেন জানান, সকালের দিকে ধামরাই থেকে শিশুসহ ৫ জন দগ্ধ হয়ে এসেছে। এদের মধ্যে স্বামী ৩৩% দগ্ধ হয়েছে ও স্ত্রী ৪০ শতাংশ দগ্ধ হয়েছে। দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসক। বাকি সবাই জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছে।

এএইচ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক