১৮ জানুয়ারী, ২০২৫ ১২:৩১ পিএম

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে জাতীয় কবির দৌহিত্র

অগ্নিদগ্ধ হয়ে হাসপাতালে জাতীয় কবির দৌহিত্র
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অগ্নিদগ্ধ হয়ে জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি হয়েছেন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের দৌহিত্র বাবুল কাজী। আজ শনিবার (১৮ জানুয়ারি) ভোর ৫টায় তিনি অগ্নিদগ্ধ হন তিনি। পরে সকাল সাড়ে ৭টার দিকে তাকে হাসপাতালে আনা হয়। তার শরীরে ৭৪ শতাংশ পুড়ে গেছে।

জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক সার্জন (আরএস) ডা. শাওন বিন রহমান জানান, সকালে তাকে দগ্ধ অবস্থায় লোকজন হাসপাতালে নিয়ে আসেন। তার শরীরের ৭৪শতাংশ দগ্ধ হয়েছে। শ্বাসনালীও ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে তিনি আইসিইউতে চিকিৎসাধীন আছেন। তার অবস্থা আশঙ্কাজনক।

তিনি আরও বলেন, ‘যতটুক জানতে পেরেছি বনানীর বাসায় ওয়াশরুমে ধূমপান করতে গিয়ে গ্যাসলাইটার বিস্ফোরণের কারণে এই দগ্ধের ঘটনাটি ঘটেছে।’

টিআই

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

ড্যাব নিউরোসায়েন্সেস শাখার পুরস্কার বিতরণীতে প্রতিমন্ত্রী

খেলাধুলাকে পেশা হিসেবে প্রতিষ্ঠায় বহুমুখী উদ্যোগ বাস্তবায়ন করছে সরকার

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক