১৮ জানুয়ারী, ২০২৫ ১১:৪৭ এএম

আন্দোলনে গুলিবিদ্ধ রিকশা চালক হাসপাতালের গেটে মৃত্যু, আটক ৫

আন্দোলনে গুলিবিদ্ধ রিকশা চালক হাসপাতালের গেটে মৃত্যু, আটক ৫
ছবি: সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর রামপুরায় বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ে বেসরকারি হাসপাতাল ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে পুলিশের গুলি খেয়ে আছড়ে পড়ে রিকশাচালক ইসমাইল। হামাগুড়ি দিয়ে সহোযোগিতা চায় হাসপাতালের নিরাপত্তা কর্মীদের কাছে। কিন্তু কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপর প্রাণ হারান ইসমাইল। এ ঘটনায় ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের এক চিকিৎসকসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

শুক্রবার (১৭ জানুয়ারি) রাতে হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রাজু এ তথ্য নিশ্চিত করেন।

রিকশা চালক ইসমাইলের সাহায্যের আকুতি জানানো সেই ছবি ক্যামেরাবন্দি করেছিলেন এক ফটো সাংবাদিক। প্রায় ছয় মাস পর সেই ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়। সহমর্মিতা জানিয়ে সে ছবি শেয়ার করেন অনেকেই। বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কর্মকর্তাদের নজরে আসার পর ডেল্টা থানায় অভিযান চালিয়ে সেই সময়ে দায়িত্বপালন করা এক চিকিৎসকসহ পাঁচজনকে আটক করে হাতিরঝিল থানা পুলিশ।

বৈষম্যবিরোধী আন্দোলনের সময়ের ভিডিও বিশ্লেষণ করে পুলিশ দেখতে পায়, রাজধানীর রামপুরার ডেল্টা হেলথ কেয়ার হাসপাতালের সামনে আন্দোলন চলাকালে গুলি খেয়ে আছড়ে পড়েন রিকশাচালক ইসমাইল। পরে সে হামাগুড়ি দিয়ে হাসপাতালের নিরাপত্তাকর্মীদের কাছে সহোযোগিতা চায়। তাকে মৃত্যুর মুখে দেখেও কেউ দরজা খোলেনি। অতিরিক্ত রক্তক্ষরণের কারণে সিঁড়ির ওপরই প্রাণ হারান ইসমাইল।

টিআই/এমইউ

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

জাতীয় বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ উদ্বোধন

রোগীর চাপ সামলাতে বড় হাসপাতালগুলোর সক্ষমতা বাড়ানো হবে: স্বাস্থ্যমন্ত্রী

সুস্থতায় সচেতন হওয়ার আহ্বান বিশেষজ্ঞদের

প্রতি ১০০ পুরুষের ৮-১০ জন প্রোস্টেট ক্যান্সারে আক্রান্ত

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক