বায়ুদূষণে ঢাকা দ্বিতীয়
মেডিভয়েস রিপোর্ট: আজ বায়ুদূষণে ২৮০স্কোর নিয়ে দ্বিতীয়স্থানে নাম লেখাল ঢাকা। বায়ুদূষণের সূচকে বিশ্বের ১২৫টি শহরের মধ্যে ঢাকার অবস্থান আজ দ্বিতীয়। বিশেষ করে শীতের মৌসুমে ধুলা, যানজট এবং শিল্প-কারখানার দূষণের কারণে ঢাকার বায়ুর মান ক্রমশ খারাপ হচ্ছে।
আজ শনিবার (১৮ জানুয়ারি) সকালেও ঢাকার বাতাস স্বাস্থ্যঝুঁকিতে রয়েছে। আন্তর্জাতিক বায়ুমান প্রযুক্তি প্রতিষ্ঠানের (একিউআই) তথ্যানুযায়ী,সকালে দ্বিতীয়স্থানে অবস্থান করছিল রাজধানী ঢাকা।
এ সময় দূষিত জলবায়ু শহরের তালিকায় ৪২৫ স্কোর নিয়ে শীর্ষে অবস্থান করছিল লাহোর, যা বায়ুমানে ‘বিপজ্জনক’ বা ‘দুর্যোগপূর্ণ’ বলে ধরা হয়। ২৮০ স্কোর নিয়ে দ্বিতীয় স্থানে অবস্থানে করছে ঢাকা। মানের দিক বিবেচনায় যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ে রয়েছে। তৃতীয় স্থানে আছে ১৯৮ স্কোর নিয়ে ভিয়েতনামের হ্যানয়। ১৮৭ স্কোর নিয়ে ভারতের দিল্লি চতুর্থ অবস্থানে আছে।
কিউআই স্কোর শূন্য থেকে ৫০ ভালো হিসেবে গণ্য করা হয়। ৫১ থেকে ১০০ স্কোর মাঝারি হিসেবে বিবেচিত হয়, আর ১০১ থেকে ১৫০ স্কোর অস্বাস্থ্যকর বিবেচিত হয় সংবেদনশীল গোষ্ঠীর জন্য। অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ১৫১ থেকে ২০০ পর্যন্ত। খুব অস্বাস্থ্যকর স্কোর হিসেবে ধরা হয় ২০১ থেকে ৩০০-এর মধ্যে থাকা একিউআই স্কোরকে।
এ অবস্থায় শিশু, বয়োবৃদ্ধ ও অসুস্থদের বাড়ির ভেতরে এবং অন্যদের বাড়ির বাইরের কার্যক্রম সীমিত রাখার পরামর্শ দেওয়া হয়েছে। এ ছাড়া ৩০১ থেকে ৪০০-এর মধ্যে থাকা একিউআই ‘ঝুঁকিপূর্ণ’ বলে ধরা হয়, যা নগরবাসী জন্য গুরুতর স্বাস্থ্যঝুঁকি তৈরি করে।
টিআই/
-
১৭ জানুয়ারী, ২০২৫
-
১৩ জানুয়ারী, ২০২৫
-
১০ জানুয়ারী, ২০২৫
-
২১ ডিসেম্বর, ২০২৪
-
১১ ডিসেম্বর, ২০২৪
-
০৬ ডিসেম্বর, ২০২৪
-
১৫ নভেম্বর, ২০২৪
-
০৭ নভেম্বর, ২০২৪
-
২৫ সেপ্টেম্বর, ২০২৪
বিশ্ব ফুসফুস দিবস
সুস্থ ফুসফুসের জন্য চাই নির্মল বায়ু