১৭ অক্টোবর, ২০২৪ ০৯:৩৫ পিএম
ছাত্র-জনতার আন্দোলন

শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা

শহীদদের প্রত্যেক পরিবার পাবে ৩০ লাখ টাকা
বক্তব্য রাখছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বলেছেন, বৈষম্যবিরোধী আন্দোলনে শহীদ হওয়া ব্যক্তিদের প্রত্যেকের পরিবারকে ৩০ লাখ করে টাকা সহায়তা দেবে সরকার।

আজ (১৭ অক্টোবর) বৃহস্পতিবার সন্ধ্যা ৬ টায় রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।

মাহফুজ আলম বলেন, জুলাই স্মৃতি ফাউন্ডেশন থেকে এ টাকা প্রদান করা হবে। পরবর্তীতে যদি আরো প্রয়োজন হয় যাচাই-বাছাই করে সেটাও প্রদান করা হবে। যারা শহীদ হয়েছেন শুধু তাদের পুনর্বাসন করা হচ্ছে বিষয়টি এমন নয়, যারা আহত হয়েছেন তাদের পরিবারকেও পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হচ্ছে।

এ সময় সংবাদ সম্মেলনে বন, পরিবেশ ও জলবায়ু বিষয়ক উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান বলেন, ছাত্র আন্দোলনের সময় হতাহতদের তালিকা সরিয়ে ফেলায় শহীদদের তালিকা করতে সরকারকে বেগ পেতে হচ্ছে।

এর আগে, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহতদের চিকিৎসা ও নিহতদের পরিবারকে সহায়তার জন্য জুলাই শহীদ স্মৃ‌তি ফাউন্ডেশন গঠন করা হয়। সাত সদস্য বিশিষ্ট এ ফাউন্ডেশনের প্রধান হলেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস।

এই ফাউন্ডেশনকে সরকারের ত্রাণ ও কল্যাণ তহবিল থেকে ১০০ কো‌টি টাকা অনুদান দেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। ফাউন্ডেশনের পক্ষ থেকেও প্রতিটি শহীদ পরিবারকে ৫ লাখ টাকা করে নগদ সহায়তা দেওয়ার সিদ্ধান্ত হয়। 

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

ঢামেকে শিক্ষার্থীদের টিকাদান কর্মসূচিতে বিশেষজ্ঞরা

ভবিষ্যৎ প্রজন্মের নারীদের সুস্বাস্থ্যের দীর্ঘমেয়াদি বিনিয়োগ এইচপিভি টিকা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক