১৭ অক্টোবর, ২০২৪ ০৮:৫৮ পিএম

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ডা. এ কে আজাদ খান

স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান ডা. এ কে আজাদ খান
জাতীয় অধ্যাপক ডা. এ কে আজাদ খান। ছবি সংগৃহীত

মেডিভয়েস রিপোর্ট: রাষ্ট্র সংস্কারের অংশ হিসেবে সরকারের নেওয়া সিদ্ধান্ত অনুযায়ী জাতীয় অধ্যাপক গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট ডা. এ কে আজাদ খানকে স্বাস্থ্য সংস্কার কমিশনের প্রধান করা হয়েছে।

বৃহস্পতিবার (১৭ অক্টোবর) সন্ধ্যায় সচিবালয়ে সংবাদ সম্মেলনে এই তথ্য জানিয়েছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।

এ ছাড়া আরও তিনটি সংস্কার কমিশন গঠন করা হয়েছে বলে জানিয়েছেন উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। সেগুলো হলো—শ্রমিক অধিকার, নারী অধিকার ও গণমাধ্যম সংস্কার কমিশন। 

এর মধ্যে গণমাধ্যম সংষ্কার কমিশনের প্রধান হিসেবে কামাল আহমেদ, শ্রমিক অধিকার সংষ্কার কমিশনের প্রধান হিসেবে সৈয়দ সুলতানউদ্দিন আহমেদ ও নারী বিষয়ক কমিশনের প্রধান হিসেবে শিরিন হককে মনোনীত করা হয়েছে।

এর আগে ছয়টি সংস্কারের জন্য কমিশন গঠন করেছিল ড. ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। এ নিয়ে মোট ১০টি সংস্কার কমিশন গঠন হলো।

এনএএন/

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

হামে চিকিৎসা ব্যর্থতা ও শিশু মৃত্যুর দায়

ড. ইউনূস-নুরজাহান বেগমসহ ৫ জনের বিরুদ্ধে মামলার আবেদন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক