১৮ অক্টোবর, ২০২৪ ১০:১৫ এএম
রাতে দেশের বিভিন্ন স্থানে মৃদু ভূমিকম্প, উৎপত্তিস্থল শরীয়তপুর
প্রতীকী ছবি।
মেডিভয়েস রিপোর্ট: দেশের বিভিন্ন স্থানে গভীর রাতে ৪.১ মাত্রার মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল ঢাকা থেকে ৪৮ কিলোমিটার দক্ষিণে শরীয়তপুরের জাজিরায়।
বৃহস্পতিবার (১৭ অক্টোবর) দিবাগত রাত ১২টা ৪৩ মিনিটে এই ভূমিকম্প অনুভূত হয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
ভূমিকম্পে প্রাথমিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর জানা যায়নি। আবহাওয়া অধিদপ্তরের দায়িত্বরত কর্মকর্তা নিজামউদ্দিন আহমেদ জানান, শরীয়তপুর ও আশপাশের কয়েকটি জেলায় ভূমিকম্প অনুভূত হয়েছে।
এনএআর/
মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
ঘটনা প্রবাহ : ভূমিকম্প
-
২৩ অগাস্ট, ২০২৬
-
২৯ জুলাই, ২০২৬
-
১৮ জুলাই, ২০২৬
-
১১ জুলাই, ২০২৬
-
০২ জুলাই, ২০২৬
-
২৫ জুন, ২০২৬
বিবিসিকে স্থানীয় সাংবাদিক নিকোল কোলস্টার
‘জীবনে দেখা সবচেয়ে শক্তিশালী ভূমিকম্প, ভেবেছিলাম ভবন আমার ওপর ভেঙে পড়বে’
আগের নিউজ
পরের নিউজ
আরও পড়ুন