শরীর পুড়ে গেলে বাসায় চিকিৎসা নিবেন যেভাবে
দৈনন্দিন ঘরের বিভিন্ন কাজ করতে গিয়ে দুর্ঘটনাবশত অগ্নিদগ্ধ হওয়ার ঘটনা প্রায়ই ঘটে থাকে৷আজ আলোচনা করবো অগ্নিদগ্ধ হলে কখন কীভাবে বাসায় প্রাথমিক চিকিৎসা নিবেন৷
শরীর অগ্নিদগ্ধ হলে সাধারণত হাসপাতালে চিকিৎসা নেয়ার জন্যই বলা হয়। তবে পোড়া অংশ যদি তিন ইঞ্চি বা তার কম হয় এবং অগভীর হয়, তবে বাসাতেই চিকিৎসা নেওয়া যাবে বলা হয় (এটি দেশ ও চিকিৎসা সক্ষমতা ভেদে ভিন্ন হতে পারে)৷ তবে অগ্নিদগ্ধের চিকিৎসার জন্য হাসপাতাল হাতের নাগালে না থাকলে বা যন্ত্রণা ও ক্ষয়ক্ষতি কমাতে প্রাথমিক চিকিৎসা বাসাতেই নেওয়া হয়৷
আজকে আলোচনায় থাকছে কীভাবে বাসায় চিকিৎসা নিবো, কী কী করবো এবং কী কী করবো না৷
অগ্নিদগ্ধের চিকিৎসা—
★ প্রথমেই দগ্ধস্থান নরমাল পানি দিয়ে পরিষ্কার করে নিতে হবে (ঠাণ্ডা পানি নয়)৷
★ নরমাল পানিতে পাতলা কাপড় বা গজ ভিজিয়ে দগ্ধস্থান ঢেকে বা ব্যান্ডেজ করে রাখতে হবে৷
★ দগ্ধস্থানে অ্যান্টিবায়োটিক ক্রিম বা মলম ব্যবহার করতে হবে এবং চিকিৎসকের পরামর্শ অনুযায়ী অ্যান্টিবায়োটিক ওষুধ সেবন করতে হবে৷
★ ব্যথার জন্য NSAID জাতীয় ব্যথার ওষুধ সেবন করা যেতে পারে৷
★ দগ্ধস্থানে Aloevera জেল ব্যবহার করা যেতে পারে৷
কী কী করা যাবে না—
★ দগ্ধস্থানে ডিম বা ডিমের সাদা অংশ, তেল, মাখন, ঘি, টুথপেস্ট, কাঁচা আলুছেচা ইত্যাদি প্রচলিত বহু ভুল পদ্ধতি ব্যবহার করা যাবে না৷
★ ঠাণ্ডা পানি বা বরফ ব্যবহার করা যাবে না৷
★ দগ্ধস্থানে রোদ লাগানো যাবে না৷
★ ফোসকা পরলে তা গেলে ফেলা যাবে না৷ এতে ইনফেকশনের আশঙ্কা বেড়ে যায়।