২৭ ডিসেম্বর, ২০২২ ১০:০৩ পিএম

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মনিরুজ্জামান

বিএসএমএমইউর নতুন প্রো-ভিসি অধ্যাপক মনিরুজ্জামান
অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান।

মেডিভয়েস রিপোর্ট: বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নতুন প্রো-ভিসি নিযুক্ত হয়েছেন অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খান। বর্তমানে তিনি বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগে অধ্যাপক হিসেবে কর্মরত আছেন।

মঙ্গলবার (২৭ ডিসেম্বর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মোহাম্মদ আবদুল কাদের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, ‘মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর-এর অনুমোদনক্রমে ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(১) ধারা অনুসারে বিশ্ববিদ্যালয়ের ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন বিভাগের অধ্যাপক ডা. মো. মনিরুজ্জামান খানকে নিম্নবর্ণিত শর্তে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস-চ্যান্সেলর পদে নিয়োগ করা হলো।’

ক. প্রো-ভাইস-চ্যান্সেলর হিসেবে তাঁর নিযুক্তির মেয়াদ তিন বছর হবে।

খ. প্রো-ভাইস চ্যান্সেলর পদে তিনি তাঁর বর্তমান পদে গৃহীত বেতন-ভাতাদির সমপরিমাণ বেতন-ভাতাদি প্রাপ্য হবেন।

গ. তিনি বিধি অনুযায়ী প্রো-ভাইস-চ্যান্সেলর পদ সংশ্লিষ্ট অন্যান্য সুযোগ-সুবিধা প্রাপ্য হবেন।

ঘ. প্রো-ভাইস-চ্যান্সেলর ‘বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইন, ১৯৯৮’ এর ১৫(২) ধারা অনুযায়ী তার দায়িত্বাবলী পালন করবেন এবং

ঙ. মহামান্য রাষ্ট্রপতি ও চ্যান্সেলর প্রয়োজনে যে কোনো সময় এ নিয়োগ বাতিল করতে পারবেন।

‘জনস্বার্থে জারি করা এ আদেশ আগামী ১ জানুয়ারি থেকে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
সরকার-দাতা সংস্থাগুলোকে আগাম বিনিয়োগ বাড়ানোর আহ্বান

এল নিনোর তীব্র ক্ষতির ঝুঁকিতে ৩৪ কোটির বেশি শিশু: ইউনিসেফ

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক