২৭ ডিসেম্বর, ২০২২ ০৭:৫৮ পিএম

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্র সফর শেষে দেশে ফিরলেন স্বাস্থ্যমন্ত্রী
হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম সহ অন্যান্যরা।

মেডিভয়েস রিপোর্ট: ১০ দিনের যুক্তরাষ্ট্র সফর শেষে আজ মঙ্গলবার (২৭ ডিসেম্বর) সন্ধ্যায় দেশে ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক।

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাস্থ্যমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক এবিএম খুরশীদ আলম, মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুস সালাম পিপি, স্বাস্থ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব, যুগ্মসচিব সহ অন্যান্য উর্দ্ধতন কর্মকর্তাবৃন্দ।

এর আগে গত ১৮ ডিসেম্বর ইউনিভার্সিটি অব নেব্রাস্কা মেডিকেল সেন্টারের (ইউএনএমসি) আমন্ত্রণে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের নেতৃত্বে একটি বিশষজ্ঞ চিকিৎসক দল যুক্তরাষ্ট্র্র সফরে যান। প্রতিনিধি দলে ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বিশেষজ্ঞ সার্জন অধ্যাপক ডা. এবিএম খুরশিদ আলম, ক্যান্সার বিশেষজ্ঞ খন্দকার এ বি এম আব্দুল্লাহ আল হাসান, ল্যাবরেটরি মেডিসিনের জুনিয়র কনসালটেন্ট ডা. মো. মোস্তাফিজুর রহমান এবং স্বাস্থ্যমন্ত্রীর একান্ত সচিব মো. রেয়াজুল হক।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক