২৫ ডিসেম্বর, ২০২২ ০২:৩৩ পিএম

একদিনে আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি

একদিনে আরও ৪৯ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি
বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৮৫ জন।

মেডিভয়েস রিপোর্ট: দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গুতে কারও মৃত্যু হয়নি। ফলে মৃত্যুর সংখ্যা ২৭৬ জনেই রয়েছে। একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৪৯ জন। এর মধ্যে ঢাকায় ২৭ জন ও ঢাকার বাইরে ২২ জন চিকিৎসাধীন আছেন।

আজ রোববার (২৫ ডিসেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, বর্তমানে দেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি হাসপাতালে সর্বমোট ভর্তি রোগী ৪৮৫ জন। তাদের মধ্যে ঢাকায় ৫৩টি হাসপাতালে ভর্তি ২৭১ জন ও ঢাকার বাইরে ২১৪ জন ভর্তি রয়েছেন।

এতে আরও বলা হয়েছে, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৫ ডিসেম্বর পর্যন্ত মোট হাসপাতালে ভর্তি রোগীর সংখ্যা ৬২ হাজার ২১ জন। এর মধ্যে ঢাকায় ৩৯ হাজার ৫৬ জন আর ঢাকার বাইরে ভর্তি আছেন ২২ হাজার ৯৬৫ জন।

এ পর্যন্ত সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৬১ হাজার ২৬০ জন। তাদের মধ্যে ঢাকার ৩৮ হাজার ৬১৪ জন আর ঢাকার বাইরে ২২ হাজার ৬৪৬ জন।

প্রসঙ্গত, প্রতিবছর বর্ষাকালে রাজধানীসহ দেশের বড় বড় শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩০০ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু জ্বর
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক