৩০ নভেম্বর, ২০২২ ০৬:৩৮ পিএম

৪ লাখ শিশু অপরিণত বয়সে জন্ম হয়: বিএসএমএমইউ ভিসি

৪ লাখ শিশু অপরিণত বয়সে জন্ম হয়: বিএসএমএমইউ ভিসি
বিএসএমএমইউর সঙ্গে অরবিস ইন্টারন্যাশনালের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: বাংলাদেশে প্রতিবছর ৪ লাখ শিশু অপিরণত বয়সে জন্ম হয় বলে জানিয়েছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের  (বিএসএমএমইউ) অধ্যাপক ডা. মো. শারফুদ্দির আহমেদ।

বুধবার (৩০ নভেম্বর) দুপুরে ভিসির কার্যালয়ে বিএসএমএমইউর সঙ্গে অরবিস ইন্টারন্যাশনালের সমঝোতা স্বাক্ষর অনুষ্ঠানে এ তথ্য জানান তিনি।

এ সময় উপস্থিত ছিলেন বিএসএমইউর অধ্যাপক ডা. নুজহাত চৌধুরী, সহযোগী অধ্যাপক ডা. তারেক রেজা আলী, অরবিসের কান্ট্রি ডিরেক্টর ডা. মুনির আহমেদ ও অ্যাসোসিয়েট ডিরেক্টর ডা. লুৎফুল হোসেন প্রমুখ।

অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ বলেন, ৩৫ সপ্তাহের পূর্বে নবজাতক শিশুর জন্ম হলে এবং ওজন ২ কেজির কম হলে শিশুর চোখে রেটিনোপ্যাথি অব প্রিমেচুরিটি (ROP) হতে পারে। অপরিণত নবজাতক শিশু জন্মের ২০ থেকে ৩০ দিনের মধ্যে অবশ্যই চক্ষু বিশেষজ্ঞ দ্বারা শিশুর চোখ পরীক্ষা করাতে হবে। অন্যথায় শিশু চিরতরে অন্ধ হয়ে যেতে পারে। এজন্য শিশুর চোখের যত্ন নিতে হবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
অনুপস্থিতি ও বেসরকারি হাসপাতালে মালিকানা

চাঁপাইনবাবগঞ্জে আট চিকিৎসকের বিরুদ্ধে বিভাগীয় মামলা

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক