২৬ নভেম্বর, ২০২২ ০৬:৫৬ পিএম

বহিরাগতদের হামলায় মুগদা মেডিকেলের ১৮ শিক্ষার্থী আহত

বহিরাগতদের হামলায় মুগদা মেডিকেলের ১৮ শিক্ষার্থী আহত
শিক্ষার্থীরা বলেন, ‘আহত কয়েকজনের আগামীকাল প্রফেশনাল পরীক্ষা রয়েছে। এখন তারা কীভাবে পরীক্ষা দিবে? এই হামলার বিচার চাই।’ 

মেডিভয়েস রিপোর্ট: তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে বহিরাগতদের হামলায় রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অন্তত ১৮ শিক্ষার্থী আহত হয়েছেন। আজ শনিবার (২৬ নভেম্বর) বিকেলে মুগদা মেডিকেলের মাঠে এ ঘটনা ঘটে। বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন একাধিক শিক্ষার্থী।

তাঁরা জানান, বিকেলে মুগদা মেডিকেলের শিক্ষার্থীরা মেডিকেলের মাঠে খেলতে গেলে বহিরাগতরা বাধা দেয়। সেইসঙ্গে মুগদা মেডিকেল কলেজ নামে কোনো মেডিকেল কলেজ নেই বলেও বহিরাগতরা শিক্ষার্থীদের কাছে দাবি করেন। তারা বলেন, এ নামে হাসপাতালও নেই, তাদের মাঠও নেই, হোস্টেলও নেই। এখানে কোনো শিক্ষার্থীকে খেলতে দেওয়া হবে না। কথা কাটাকাটির এক পর্যায়ে বহিরাগতদের ৩০/৩৫ জনের একটি দল স্ট্যাম্প, ব্যাট ও ইট দিয়ে পিটিয়ে শিক্ষার্থীদেরকে আহত করে।

ঘটনার প্রত্যক্ষদর্শী ও মুগদা মেডিকেলের শিক্ষার্থী সৌনক দত্ত বলেন, ‘বহিরাগতরা অতর্কিত হামলা চালিয়েছে। আমাদের বেশ কয়েকজনের অবস্থা গুরুতর। তাদের কয়েকজনকে এইচডিইউতে ভর্তি করানো হয়েছে।’

তিনি আরও বলেন, ‘আহত কয়েকজনের আগামীকাল প্রফেশনাল পরীক্ষা রয়েছে। এখন তারা কীভাবে পরীক্ষা দিবে? আমরা চিন্তায় পড়ে গেছি। এই হামলার বিচার চাই।’ 

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : মুগদা মেডিকেল
ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

ডিসকভার এনভায়রনমেন্টের গবেষণা

দেশীয় পাঁচ প্রজাতির মাছে মিলল মাইক্রোপ্লাস্টিক

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক