মহানবীকে কটূক্তির প্রতিবাদে মুগদা মেডিকেলে শিক্ষার্থীদের বিক্ষোভ
মেডিভয়েস রিপোর্ট: মহানবী হযরত মুহাম্মদ (স.)-কে নিয়ে ভারতের পুরোহিত রামগিরি ও মন্ত্রী নীতিশ রানের কটূক্তির প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে মুগদা মেডিকেল কলেজের শিক্ষার্থীরা।
মঙ্গলবার (৮ অক্টোবর) বেলা সোয়া ১২টার দিকে মেডিকেল ক্যাম্পাসে এই বিক্ষোভ মিছিল করেন তারা। পরে একটি প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এ সময় ‘বিশ্ব নবীর অপমান, সইবে না রে মুসলমান; তোমার নেতা আমার নেতা, বিশ্বনবী মোস্তফা; তোমার আমার কালিমা, লা-ইলাহা ইল্লাল্লাহ, জেগেছে রে জেগেছে, বিশ্ব মুসলিম জেগেছে; ভারতের দালালেরা হুঁশিয়ার সাবধান; জিন্দাবাদ জিন্দাবাদ, দ্বীন ইসলাম জিন্দাবাদ’; ইত্যাদি স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা।
প্রতিবাদ সমাবেশে মেডিকেল শিক্ষার্থী আব্দুল্লাহ আল মারুফ এবং মুজাহিদুল ইসলাম বক্তব্য রাখেন। এ সময় কটূক্তির নিন্দা জানিয়ে আন্তর্জাতিক মহলের দৃষ্টি আকর্ষণ করেন তারা।
একই সাথে মুগদা মেডিকেল কলেজে যেন ধর্মবিদ্বেষ ও রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না হয়, সেজন্য হুশিয়ারিও উচ্চারণ করেন শিক্ষার্থীরা।
এনএআর/
-
০৯ ডিসেম্বর, ২০২০
আরটি পিসিআর মেশিন অকেজো
মুগদা মেডিকেলে চার দিন ধরে করোনা পরীক্ষা বন্ধ