০১ জানুয়ারী, ২০২৩ ০৫:২৮ পিএম

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এ বি এম জামাল

স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের নতুন অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক এ বি এম জামাল
অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামাল।

মেডিভয়েস রিপোর্ট: রাজধানীর মুগদা মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. আবুল বাশার মোহাম্মদ জামালকে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক হিসেবে নিয়োগ দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়। 

আজ রোববার (১ জানুয়ারি) মন্ত্রণালয়ের স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্মসচিব মল্লিকা খাতুন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়, পুনারাদেশ না দেওয়া পর্যন্ত বিসিএস স্বাস্থ্য ক্যাডার বা স্বাস্থ্য সার্ভিসের নিম্নবর্ণিত কর্মকর্তাকে তাঁর নামের পার্শ্বে বর্ণিত পদ ও কর্মস্থলে বদলি বা পদায়ন করা হলো।

এতে আরও বলা হয়, বদলি বা পদায়নকৃত কর্মকর্তা অবমুক্তির সময় বর্তমান কর্মস্থল থেকে ছাড়পত্র গ্রহণ করবেন এবং এইচআরএম ডাটাবেজ থেকে মুভ আউট হবেন ও যোগদানের পর বদলিকৃত কর্মস্থলে মুভ ইন হবেন।

‘জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে’, বলা হয় বিজ্ঞপ্তিতে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : পদোন্নতি
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক