চোখের চিকিৎসায় আরও সচেতন হতে হবে: পুনাক সভানেত্রী
মেডিভয়েস রিপোর্ট: মানব জীবনে চোখ অমূল্য সম্পদ। চোখের চিকিৎসায় আরও সচেতন হতে হবে বলে জানিয়েছেন পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী।
আজ শনিবার (২৬ নভেম্বর) দিনব্যাপী রাজধানীর রাজারবাগে বাংলাদেশ পুলিশ অডিটোরিয়ামে চোখের চিকিৎসা সেবা দেওয়ার লক্ষ্যে পুলিশ নারী কল্যাণ সমিতি (পুনাক) ও স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) যৌথ উদ্যোগে ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
পুনাক সভানেত্রী ডা. তৈয়বা মুসাররাত জাঁহা চৌধুরী বলেন, সৃষ্টিকর্তা আমাদের অনেক অঙ্গ-প্রতঙ্গ দিয়েছেন, তার মধ্যে চোখ হচ্ছে গুরুত্বপূর্ণ অঙ্গ। কিন্তু অসাবধানতাবশত সময়মতো চিকিৎসা না করানোর কারণে আমরা এ অমূল্য সম্পদ হারিয়ে ফেলি। তাই এক্ষেত্রে আমাদের আরও সচেতন হতে হবে।
প্রতি বছর অন্তত একবার চোখের ডাক্তার দেখানো প্রয়োজন উল্লেখ করে তিনি বলেন, চোখের চিকিৎসা নিয়ে ডাস বাংলাদেশের অনেক জায়গায় কাজ করছে। পুনাক ডাসের সঙ্গে চোখের চিকিৎসায় এ উদ্যোগ নিয়েছে। আমরা বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তা ছড়িয়ে দিতে চাই। তিনি এক্ষেত্রে সহযোগিতা দেওয়ার জন্য সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান।
দৃষ্টি উন্নয়ন সংস্থার (ডাস) চেয়ারম্যান ইঞ্জিনিয়ার আব্দুল ওয়াদুদ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ডাসের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক লায়ন ডা. মো. শাহীন রেজা চৌধুরী। অনুষ্ঠানে পুনাক সাধারণ সম্পাদিকা নাসিম আমিন অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন।
এই ফ্রি মেডিকেল ক্যাম্পে ১০ জন চিকিৎসক ও ২৫০ জনেরও অধিক রোগীকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা সেবা দেওয়া হয়। এ ছাড়া এতে পুলিশ সদস্য ও তাদের পরিবারের সদস্যদের বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও লেন্সসহ ছানি অপারেশন সংক্রান্ত সেবা দেওয়া হয়।
-
২৩ মে, ২০২৬
-
০৩ মে, ২০২৫
-
০৮ মার্চ, ২০২৫
-
১৬ জানুয়ারী, ২০২৫
-
২৯ সেপ্টেম্বর, ২০২৪
-
৩০ অগাস্ট, ২০২৪
-
১০ অগাস্ট, ২০২৪
-
১১ জুলাই, ২০২৪
-
১৮ মে, ২০২৪