১১ নভেম্বর, ২০২২ ০১:৪৫ পিএম

‘টেম্পোরাল বোন ডিসেকশন’ কোর্সের আয়োজন করেছে বিসিপিএস

‘টেম্পোরাল বোন ডিসেকশন’ কোর্সের আয়োজন করেছে বিসিপিএস
টেম্পোরাল বোন ডিসেকশনের কোর্সটি ২১-২২ নভেম্বর অনুষ্ঠিত হবে।

মেডিভয়েস রিপোর্ট: ‘টেম্পোরাল বোন ডিসেকশনের’ (টিবিডি) উপর দুই দিনব্যাপী কোর্সের আয়োজন করেছে বাংলাদেশ কলেজ অব ফিজিশিয়ান্স এন্ড সার্জন্সের (বিসিপিএস) দক্ষতা উন্নয়ন বিভাগ। কলেজের সকল ফেলো এই কোর্সে অংশগ্রহণের যোগ্য বলে বিবেচিত হবেন।

বৃহস্পতিবার (১০ নভেম্বর) বিসিপিএস’র ওয়েবসাইটে প্রকাশিত অনারারি সচিব অধ্যাপক মো. বিল্লাল আলম স্বাক্ষরিত এক নোটিসে এ তথ্য জানানো হয়েছে।

এতে বলা হয়েছে, ‘টেম্পোরাল বোন ডিসেকশনের কোর্সটি ২১-২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। আগ্রহী ফেলোদের অবিলম্বে কোর্সের জন্য তাদের নাম নিবন্ধন করার জন্য অনুরোধ করা হচ্ছে।’

এতে আরও বলা হয়েছে, ‘কোর্স ফি নির্ধারণ করা হয়েছে চার হাজার টাকা। বিসিপিএস এর অ্যাকাউন্ট বিভাগে নগদে জমা দিতে হবে। অথবা অনারারি সেক্রেটারির অনুকূলে পে-অর্ডার/ডিডি অথবা ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এসটিডি অ্যাকাউন্ট নং- 0781301000000256 বা ঢাকা ব্যাংক লিমিটেড এসটিডি অ্যাকাউন্ট 02071500000887 নম্বরে নগদ জমা দিতে হবে। ব্যাংক জমা রশিদের মূল কপি বিসিপিএস’র নগদ বিভাগে জমা দিতে হবে এবং বিসিপিএস থেকে টাকার রসিদসহ কোর্সের জন্য একটি ফরম যথাযথভাবে পূরণ করে সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে।’

শর্ত

১. দুই কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি।
২. এফসিপিএস পাস করার প্রশংসাপত্রের একটি অনুলিপি।

►নোটিসটি দেখতে ক্লিক করুন

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিসিপিএস
বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে
প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

প্যারালাইজড রোগীদের অনুদানের চেক বিতরণ অনুষ্ঠানে বিশিষ্টজনেরা

বিকেন্দ্রীকরণের মাধ্যমে মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা পৌঁছাতে হবে

  এই বিভাগের সর্বাধিক পঠিত