১১ নভেম্বর, ২০২২ ০৪:০২ পিএম

কেয়ার মেডিকেলের শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি প্রদান

কেয়ার মেডিকেলের শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি প্রদান
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, স্বাস্থ্য শিক্ষা অধিদফতর অতি সত্ত্বর এ মাইগ্রেশনের কাজ সম্পন্ন করবে।

মেডিভয়েস রিপোর্ট: সকল অনুমোদন বাতিল হওয়া রাজধানীর মোহাম্মদপুরের বেসরকারি কেয়ার মেডিকেল কলেজের শিক্ষার্থীদের মাইগ্রেশনের অনুমতি দিয়েছে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়।  

শুক্রবার (১১ নভেম্বর) মন্ত্রণালয়ের সর্বশেষ হালনাগাদে প্রকাশিত স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের উপসচিব মাহবুবা বিলকিসের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘উপর্যুক্ত বিষয় ও সূত্রস্থ স্মারকসমূহের পরিপ্রেক্ষিতে বেসরকারি কেয়ার মেডিকেল কলেজ ঢাকায় বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যায়নরত নিয়মিত ও অনিয়মিত মাইগ্রেশন প্রত্যাশী শিক্ষার্থীদের মাইগ্রেশন সংক্রান্ত জটিলতা নিরসনের লক্ষ্যে গত ২৩ অক্টোবরে বিভাগের সচিবের সভাপতিত্বে কেয়ার মেডিকেল কলেজের অধ্যক্ষ ও গভর্নিং বডির চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের সমন্বয়ে অনুষ্ঠিত সভার ৭(২) নং ক্রমিকে নিম্নোক্ত সিদ্ধান্ত গৃহীত হয়, যা মন্ত্রী কর্তৃক অনুমোদিত।’

এতে বলা হয়েছে, ‘স্থগিতকৃত কেয়ার মেডিকেল কলেজ, মোহাম্মদপুর, ঢাকায় বিভিন্ন শিক্ষাবর্ষে অধ্যয়নরত নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজসমূহে মাইগ্রেশন করার সিদ্ধান্ত গৃহীত হয়। স্বাস্থ্য শিক্ষা অধিদফতর অতি সত্ত্বর এ মাইগ্রেশনের কাজ সম্পন্ন করবে।’

এতে আরও বলা হয়েছে, ‘গত ২৩ অক্টোবর অনুষ্ঠিত সভার সিদ্ধান্ত মোতাবেক অনুমোদন বাতিলকৃত বেসরকারি কেয়ার মেডিকেল কলেজে ঢাকায় অধ্যায়নরত নিয়মিত ও অনিয়মিত শিক্ষার্থীদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভূক্ত অন্যান্য বেসরকারি মেডিকেল কলেজসমূহে মাইগ্রেশনের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো।’

‘যে সকল বেসরকারি মেডিকেল কলেজসমূহে শিক্ষার্থীদের মাইগ্রেশন করা হবে, সে সকল প্রতিষ্ঠানের সক্ষমতার বিষয়ে প্রতিষ্ঠান প্রধানের সঙ্গে আলোচনা করে মাইগ্রেশন করার জন্যও নির্দেশক্রমে অনুমোদন করা হলো বলে’, বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

সাত কর্মদিবসের মধ্যে দাবি বাস্তবায়নের আশ্বাসে কর্মবিরতি প্রত্যাহার

ইন্টার্ন চিকিৎসকদের ভাতা নবম গ্রেডের বেসিক

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক