০৩ নভেম্বর, ২০২২ ০১:৪৩ পিএম

বিএসএমএমইউতে জেল হত্যা দিবস পালিত

বিএসএমএমইউতে জেল হত্যা দিবস পালিত
জেলা হত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার জাতির পিতা ও শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

মেডিভয়েস রিপোর্ট: যথাযোগ্য মর্যাদায় জেলা হত্যা দিবসে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় (বিএসএমএমইউ) পরিবার জাতির পিতা ও শহীদ জাতীয় চার নেতার প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।

আজ বৃহস্পতিবার (৩ নভেম্বর)  সকাল সাড়ে ৮ টায় বিশ্ববিদ্যালয়ে বি-ব্লকে বঙ্গবন্ধুর ম্যুরাল ও কেবিন ব্লকের পাশে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

এ সময় ১৯৭৫ সালের ৩ নভেম্বর শহীদ জাতীয় চার নেতার স্মৃতির স্মরণে ১ মিনিট নীরবতা পালন করা হয় এবং জাতীয় এই দিবসে জাতীয় চার নেতা বাংলাদেশের প্রথম অস্থায়ী রাষ্ট্রপতি সৈয়দ নজরুল ইসলাম, দেশের অস্থায়ী সরকারের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদ, মন্ত্রী সভার সদস্য ক্যাপ্টেন (অবঃ) এম মনসুর আলী ও এএইচএম কামরুজ্জামানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে বিএসএমএমইউ’র ভাইস-চ্যান্সেলর অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ বলেন, নতুন প্রজন্ম যারা দেশের ভবিষ্যৎ, তাদেরকে সঠিক ইতিহাস জানাতে হবে। যারা ভবিষ্যতে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন তারা যদি দেশের সঠিক  ইতিহাস না জানেন, তবে দেশের উন্নয়নে ঠিকমত কাজ করতে পারবেন না।

তিনি বলেন, আমাদের মধ্যে যারা মুক্তিযুদ্ধ করেছেন, যারা মুক্তিযুদ্ধ দেখেছেন, তাদের উচিত নতুন প্রজন্মকে মহান মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধুর আত্মত্যাগ ও জাতীয় চার নেতার ভূমিকা জানানো।  প্রয়োজনে গল্পের মত করে শিশুদেরও এসব ঐতিহাসিক বিষয় বলতে হবে।

এই কর্মসূচিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (গবেষণা ও উন্নয়ন) অধ্যাপক ডা. মো. জাহিদ হোসেন, উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ডা. একেএম মোশাররফ হোসেন, উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ডা. ছয়েফ উদ্দিন আহমদ, কোষাধ্যক্ষ অধ্যাপক ডা. মোহাম্মদ আতিকুর রহমান, ডেন্টাল অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ আলী আসগর মোড়ল, সার্জারি অনুষদের ডিন অধ্যাপক ডা. মোহাম্মদ হোসেন, নার্সিং ও মেডিকেল টেকনোলজি অনুষদের ডিন অধ্যাপক ডা. দেবব্রত বনিক, প্রক্টর অধ্যাপক ডা. মো. হাবিবুর রহমান দুলাল, রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, হল প্রভোস্ট অধ্যাপক ডা. এস এম মোস্তফা জামান, হেমাটোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. সালাউদ্দিন শাহ্,  অ্যধাপক ডা. আহসান হাবীব হেলাল, অধ্যাপক ডা. সাঈদা শওকত জেনি, অধ্যাপকা ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, অধ্যাপক ডা. মানিক কুমার তালুকদার, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. সাইফুল ইসলাম, সহযোগী অধ্যাপক ডা. শেখ সাইফুল ইসলাম শাহীন, সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, সহযোগী অধ্যাপক ডা. রাকিবুল হাসান অপু,  উপ রেজিস্ট্রার সহকারী অধ্যাপক ডা. হেলাল উদ্দিন, সহকারী অধ্যাপক ডা. নাজিয়া মেহনাজ, সহকারী অধ্যাপক ডা. মেহেদী হাসান, অতিরিক্ত পরিচালক ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী  প্রমুখসহ শিক্ষক, চিকিৎসক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক