০১ নভেম্বর, ২০২২ ০৯:৩২ পিএম

পাঁচ মাস পর কর্মস্থলে ডা. ইমরান, দোয়া চাইলেন পরবর্তী অস্ত্রোপচারের জন্য

পাঁচ মাস পর কর্মস্থলে ডা. ইমরান, দোয়া চাইলেন পরবর্তী অস্ত্রোপচারের জন্য
কর্মস্থলে ডা. ইমরান মালিথার উপস্থিতিতে উচ্ছ্বসিত সহকর্মীরা।

মেডিভয়েস রিপোর্ট: সড়ক দুর্ঘটনার শিকার হয়ে জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করা রাজশাহীর দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. ইমরান হোসেন মালিথা সুস্থ হয়ে কর্মস্থলে ফিরেছেন।

আজ মঙ্গলবার (১ নভেম্বর) সকালে কর্মস্থলে যান তিনি। বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জুনিয়র কনসালটেন্ট ডা. এস এম আব্দুল্লাহ।

তবে শারীরিক অবস্থা পুরোপুরি তৈরি না হওয়ায় এখনই পূর্ণ উদ্যমে কাজে যোগ দিতে পারছেন না তিনি। পরিপূর্ণ সুস্থতার জন্য শিগগিরই তাঁর আরেকটি জটিল অস্ত্রোপচার লাগবে। এজন্য সহকর্মীদের কাছে দোয়া চেয়েছেন তিনি।

দুর্গাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডা. ইমরান হোসেন মালিথার সহকর্মী ডা. তাহিদুল ইসলাম রনি মেডিভয়েসকে জানান, ডা. ইমরান দুই মাসের অধিক সময় হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এর মধ্যে হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ছিলেন ৪০ দিন, লাইফ সাপোর্টে ১৪ দিন।

এদিকে কর্মস্থলে ডা. ইমরান মালিথার উপস্থিতিতে উচ্ছ্বসিত সহকর্মীরা। এক চিকিৎসক ফেসবুকে লিখেছেন, ‘আজকের দিনটি নিঃসন্দেহে একটি বিশেষ দিন। ডা. ইমরান প্রায় পাঁচ মাস পর কর্মস্থলে ফিরেছেন।’

এর আগে গত ৮ জুন সকালে রাজশাহীর পুঠিয়া উপজেলার বানেশ্বর বাজার থেকে সিএনজি যোগে কর্মস্থলে যাওয়ার পথে গুরুতর আহত হন ডা. ইমরান মালিথা। এ সময় তাঁর কিডনিসহ শরীরের বেশ কিছু স্পর্শকাতর স্থানে গুরুতর আঘাত লাগে।

পরে তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান স্থানীয়রা। অবস্থার অবনতি হলে তাৎক্ষণিকভাবে তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

এরপর থেকে রাজশাহী মেডিকেলে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসা করানোর পরও ডা. ইমরান মালিথার শারীরিক অবস্থার না উন্নতি হওয়ায় গত ১২ জুন এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় স্থানান্তর করা হয়।

রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস সম্পন্ন করেন ডা. ইমরান হোসেন মালিথা। তিনি ছিলেন রামেকের ৫৪তম ব্যাচের শিক্ষার্থী। বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে উচ্চতর প্রশিক্ষণ নিচ্ছেন ঈশ্বরদী উপজেলার রূপপুরের এই কৃতি সন্তান।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : সড়ক দুর্ঘটনা
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক