২৯ অক্টোবর, ২০২২ ০৩:২৫ পিএম

অসাধু চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হচ্ছে: পরিচালক

অসাধু চক্রের কারণে ঢাকা মেডিকেলের সুনাম নষ্ট হচ্ছে: পরিচালক
ডা. নাজমুল হক বলেন, ‘আমরা আইসিইউ ও এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু কিছু অসাধু সেগুলো এখান থেকেই রোগীদের কিনিয়ে দিচ্ছে। এই চক্রের কারণে আমাদের কটু কথা শুনতে হয়। এর জন্য চিকিৎসকদের সাবধান হতে হবে।’

মেডিভয়েস রিপোর্ট: অসাধুচক্রের কারণে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের সুনাম নষ্ট হচ্ছে বলে মন্তব্য করেছেন প্রতিষ্ঠানটির পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা. মো. নাজমুল হক। আজ শনিবার মেডিকেল কলেজের গ্যালারি-১-এ বিশ্ব স্ট্রোক দিবস উপলক্ষে নিউরোলজি ও নিউরোসার্জারি বিভাগ কর্তৃক আয়োজিত বৈজ্ঞানিক সেমিনারে তিনি এ কথা বলেন।

ঢামেক হাসপাতালের পরিচালক বলেন, ‘আমরা আইসিইউ ও এইচডিইউতে সব ধরনের ওষুধ বিনা মূল্যে দিয়ে থাকি। কিন্তু কিছু অসাধু সেগুলো এখান থেকেই রোগীদের কিনিয়ে দিচ্ছে। এই চক্রের কারণে আমাদের কটু কথা শুনতে হয়। এর জন্য চিকিৎসকদের সাবধান হতে হবে। বহিরাগত লোকদের মাধ্যমে যাতে কোনো খারাপ বিষয় এখানে না হয়, সে জন্য সবাইকে কাজ করতে হবে।’

ডা. নাজমুল হক আরও বলেন, ‘আমাদের এখানে নিউরোসার্জারি চিকিৎসার জন্য আলাদা ইউনিটের ব্যবস্থা করা প্রয়োজন। এই উদ্যোগ নেওয়া হলেও নানা জটিলতায় বাস্তবায়নে সময় লাগছে। নিউরোসার্জারি বিভাগের চিকিৎসায় যদি ৫০টা শয্যা নতুন সংযোজন করা যায়, সেটাও পরিপূর্ণ হবে না। দেখা যাবে, এই ৫০টি পূর্ণ হতে সর্বোচ্চ দুই দিন সময় লাগবে। তাই অবশ্যই বড় ধরনের পরিবর্তন আনা প্রয়োজন।’

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ঢাকা মেডিকেল
বিএমইউতে এনডিএফের ‘সীরাহ কনফারেন্স’

চিকিৎসকদের পেশাগত জীবনে রাসূলের জীবনাদর্শ ধারণের আহ্বান

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক