২৯ অক্টোবর, ২০২২ ০৪:৪৪ পিএম

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, মোট ১৩৪

একদিনে ডেঙ্গুতে ৬ জনের মৃত্যু, মোট ১৩৪
বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৫৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন।

মেডিভয়েস রিপোর্ট: মশাবাহিত ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সারাদেশে গত ২৪ ঘণ্টায় আরও ৬ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর মোট ১৩৪ জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া একই সময় হাসপাতালে ভর্তি হয়েছেন ৮৬৯ জন রোগী। তাদের মধ্যে ঢাকায় ৪৮১ জন এবং ঢাকার বাইরে ৩৮৮ জন চিকিৎসাধীন আছেন।

আজ শনিবার (২৯ অক্টোবর) সারাদেশের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোল রুমের নিয়মিত ডেঙ্গু বিষয়ক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

অধিদপ্তরের তথ্য ইউনিটের (এমআইএস) ইনচার্জ ডা. মো. জাহিদুল ইসলাম স্বাক্ষরিত ওই প্রতিবেদনে বলা হয়েছে, বর্তমানে দেশের সরকারি ও বেসরকারি হাসপাতালে মোট তিন হাজার ৫৯৭ জন ডেঙ্গুতে আক্রান্ত হয়ে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে ঢাকার ৫৩টি হাসপাতালে দুই হাজার ২৭৯ জন এবং ঢাকার বাইরে অন্যান্য বিভাগে চিকিৎসা নিচ্ছেন এক হাজার ৩১৮ জন।

এতে জানানো হয়, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন সর্বমোট ৩৬ হাজার ১৩১ জন। ঢাকায় ভর্তি রোগীর সংখ্যা ২৪ হাজার ৮৫৩ জন এবং ঢাকার বাইরে ১১ হাজার ২৭৮ জন।

এ সময়ে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ৩২ হাজার ৪০০ জন ডেঙ্গু রোগী। ঢাকায় ছাড়প্রাপ্ত রোগীর সংখ্যা ২২ হাজার ৪৯৫ জন ও ঢাকার বাইরে ১১ হাজার ২৭৮ জন।

প্রসঙ্গত, সাধারণত বর্ষাকালে প্রতি বছর ঢাকাসহ দেশের বিভিন্ন শহরগুলোতে ডেঙ্গুর প্রকোপ দেখা দেয়। ২০১৯ সালে ডেঙ্গু জ্বরে চিকিৎসক-স্বাস্থ্যকর্মীসহ প্রায় ৩শ’ মানুষের মৃত্যু হয়েছিল। আক্রান্ত হয়েছিল এক লাখ এক হাজার ৩৫৪ জন। আর ২০২১ সালে ডেঙ্গুতে মারা গেছেন ১০৫ জন এবং আক্রান্ত হন ২৮ হাজার ৪২৯ জন।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ডেঙ্গু জ্বর
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক