০৪ সেপ্টেম্বর, ২০২২ ০২:৩৯ পিএম

চবির ফাইনাল প্রফের ফল প্রকাশ, অনার্স মার্ক পেয়েছে ৩১ জন

চবির ফাইনাল প্রফের ফল প্রকাশ, অনার্স মার্ক পেয়েছে ৩১ জন
এবার অনার্স মার্ক পেয়েছে ৩১ জন শিক্ষার্থী। পাসের হার ৬৭.৭৫ শতাংশ।

মেডিভয়েস রিপোর্ট: চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। আজ রোববার (৪ আগস্ট) বিষয়টি মেডিভয়েসকে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজের অধ্যক্ষ ও চবির মেডিসিন ডিন অধ্যাপক ডা. সাহেনা আক্তার।

জানতে চাইলে তিনি বলেন, অন্যান্য বছরের তুলনায় এবার ফাইনাল প্রফেশনাল পরীক্ষার শিক্ষার্থীদের ফলাফল ভালো হয়েছে। এবার অনার্স মার্ক পেয়েছে ৩১ জন শিক্ষার্থী। পাসের হার ৬৭.৭৫ শতাংশ। পরীক্ষায় অংশগ্রহণ করেছে এক হাজার ২৩২ জন এমবিবিএসের শিক্ষার্থী। 

এবার পাস করেছেন ৮৩৪ জন শিক্ষার্থী। অকৃতকার্য হয়েছেন ৩৯৯ জন। আর পরীক্ষায় অনুপস্থিত ছিলেন একজন শিক্ষার্থী।

এদিকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক চৌধুরী আমির মোহাম্মদ মুসা স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে বলা হয়, ভাইস-চ্যান্সেলরের আদেশে ৮৩৪ জন এমবিবিএস ফাইনাল প্রফেশনাল পরীক্ষার্থী নভেম্বর-২০২১ এ উত্তীর্ণ হয়েছেন বলে ঘোষণা করা হয়। ফলাফল সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে প্রকাশিত হয়েছে। কোনো অসঙ্গতি দেখা দিলে ফলাফল সংশোধন বা বাতিল করার অধিকার বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সংরক্ষণ করে।

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) অধিভুক্ত চট্টগ্রাম ইন্টারন্যাশনাল মেডিকেল কলেজের ৫৪ জন পরীক্ষার্থীর মধ্যে মোট কৃতকার্য ৪৪ জন এবং পাশের হার ৮১.৪৮%। মেরিন সিটি মেডিকেল কলেজের ২৬ জন পরীক্ষার্থীর মধ্যে ১৫ জন কৃতকার্য এবং পাশের হার ৫৭.৬৯%। রাঙ্গামাটি মেডিকেল কলেজের ৫৫ জন পরীক্ষার্থীর মধ্যে মোট কৃতকার্য ৩২ জন এবং পাশের হার ৫৮.১৮%। মা ও শিশু হাসপাতাল মেডিকেল কলেজের ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে মোট কৃতকার্য ৭২ জন এবং পাশের হার ৬৩.৭১%। সেন্ট্রাল মেডিকেল কলেজের ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৫৬ জন এবং পাশের হার ৬৫.১১%। ব্রাহ্মনবাড়িয়া মেডিকেল কলেজের ৪০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ২২ জন এবং পাশের হার ৫৫%। আব্দুল মালেক উকিল মেডিকেল কলেজের ৬২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৪১ জন এবং পাশের হার ৬৬.১২%। কক্সবাজার মেডিকেল কলেজের ৬১ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৫০ জন এবং পাশের হার ৮১.৯৬%। সাউদার্ন মেডিকেল কলেজের ৮৪ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৪৬ জন এবং পাশের হার ৫৪.৭৬%। ইষ্টার্ণ মেডিকেল কলেজের ১২০ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৮২ জন এবং পাশের হার ৬৮.৩৩%। বিজিসি ট্রাস্ট মেডিকেল কলেজের ৭৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৪০ জন এবং পাশের হার ৫৪.৭৯%। ময়নামতি মেডিলে কলেজের ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৭১ জন এবং পাশের হার ৬২.৮৩%। কুমিল্লা মেডিকেল কলেজের ১১৩ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ৭৩ জন এবং পাশের হার ৬৪.৬০%। চট্টগ্রাম মেডিকেল কলেজের ২৩২ জন পরীক্ষার্থীর মধ্যে কৃতকার্য ১৯০ জন এবং পাশের হার ৮১.৮৯%।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : ফল প্রকাশ
  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক