০৩ সেপ্টেম্বর, ২০২২ ০৭:৩৯ পিএম

কম প্রয়োজনীয় লাইট-ফ্যান নিজ হাতে বন্ধ করলেন বিএসএমএমইউ ভিসি

কম প্রয়োজনীয় লাইট-ফ্যান নিজ হাতে বন্ধ করলেন বিএসএমএমইউ ভিসি
একইসঙ্গে এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।

মেডিভয়েস রিপোর্ট: জ্বালানি ও বিদ্যু সাশ্রয়ের লক্ষ্যে অপেক্ষাকৃত কম প্রয়োজনীয় বৈদ্যুতিক বাতি ও ফ্যান নিজ হাতে বন্ধ করেছেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভিসি অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ। একইসঙ্গে তিনি এ বিষয়ে কঠোর নির্দেশনা দিয়েছেন। 

আজ শনিবার (৩ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের বহির্বিভাগ ১ ও ২ -এর প্রতিটি ফ্লোরের প্রতিটি কক্ষের চিকিৎসাসেবা ব্যবস্থাপনা ও বিদ্যুৎ ব্যবস্থাপনা ঘুরে ঘুরে দেখার সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন আহমেদ এ নির্দেশনা দেন।

পরিদর্শনকালে তিনি বিভিন্ন বিভাগে কর্তব্যরত চিকিৎসক ও সেবাগ্রহীতা রোগীদের সঙ্গে কথা বলেন। চিকিৎসকদের সঙ্গে কথা বলার সময় অধ্যাপক ডা. শারফুদ্দিন রোগীর ব্যবস্থাপত্রে ওষুধের জেনেরিক নাম স্পষ্ট অক্ষরে লেখার নির্দেশনা দেন। পাশাপাশি রোগীর ব্যবস্থাপত্রে চিকিৎসকের স্বাক্ষর, পূর্ণাঙ্গ নাম, পদবী ও বিভাগের নাম সংবলিত সিল দেওয়ার নির্দেশনা দেন ।

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার ডা. স্বপন কুমার তপাদার, ল্যাবরেটরি মেডিসিন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. দেবতোষ পাল, সহকারী প্রক্টর অধ্যাপক ডা. সুভাষ কান্তি দে, অঙ্কোলজি বিভাগের অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. ফারুক হোসেন, জেনারেল সার্জারি (সার্জিক্যাল অনকোলজি) বিভাগের সহযোগী অধ্যাপক ডা. মো. রাসেল, অতিরিক্ত পরিচালক (হাসপাতাল) ডা. পবিত্র কুমার দেবনাথ, উপ-পরিচালক (হাসপাতাল) ডা. বেলাল হোসেন সরকার,  উপ-পরীক্ষা নিয়ন্ত্রক দেবাশীষ বৈরাগী প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : বিএসএমএমইউ
নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

নারীদের প্রজননস্বাস্থ্য সুরক্ষায় বিশ্বের প্রথম জেনেরিক

বাজারে ইনসেপ্টার স্বপ্রয়োগযোগ্য জন্মনিয়ন্ত্রণ ইনজেকশন ‘মেডোজেন সাবকিউ’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক