০৪ সেপ্টেম্বর, ২০২২ ১০:১৬ এএম

অধ্যাপকসহ চার পদে চিকিৎসক নেবে কুমুদিনী মেডিকেল

অধ্যাপকসহ চার পদে চিকিৎসক নেবে কুমুদিনী মেডিকেল
সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

মেডিভয়েস রিপোর্ট: অধ্যাপকসহ চার পদে চিকিৎসক নিয়োগ দিবে টাঙ্গাইলের কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতাল। সম্প্রতি প্রতিষ্ঠানটির এক বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।

এতে বলা হয়, কুমুদিনী উইমেন্স মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য নিম্ন লিখিত পদে উপযুক্ত প্রার্থীদের নিকট থেকে আবেদনপত্র আহবান করা যাচ্ছে। আবেদনপত্রের সাথে জীবন বৃত্তান্ত, সার্টিফিকেটসমূহের সত্যায়িত কপি ও এক কপি পাসপোর্ট সাইজের সদ্য তোলা ফটো সংযুক্ত করতে হবে। আবেদনপত্রে প্রার্থীর যোগাযোগের ঠিকানা, টেলিফোন নম্বরসহ পদের নাম উল্লেখ করতে হবে। দরখাস্ত নিম্ন ঠিকানায় ২০ সেপ্টেম্বর ২০২২ তারিখের মধ্যে ই-মেইল/ডাকযোগে বা সরাসরি জমা দিতে পারবে। উপযুক্ত প্রার্থীদেরকে সাক্ষাতের সময় ও স্থান চিঠি/টেলিফোনের মাধ্যমে জানানো হবে।

পদ সমূহ:

১. অধ্যাপক, সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক (অনকোলজি, গ্যাস্ট্রোএন্টারালজিসহ সকল প্রি ও প্যারা ক্লিনিক্যাল ও ক্লিনিক্যাল বিভাগ)।

২. আর এস (সার্জারি ও অর্থোপেডিক্স), আর পি (মেডিসিন, পেডিয়াট্রিক্স)।

৩. রেজিষ্ট্রার (মেডিসিন, সার্জারি, গাইনি, চক্ষু, ইএনটি ও অর্থোপেডিক্স)।

৪, মেডিকেল অফিসার- ইমার্জেন্সিসহ সকল বিভাগ।

সংশ্লিষ্ট পদের জন্য বিএমডিসি ও বিশ্ববিদ্যালয় কর্তৃক নির্ধারিত বয়স এবং শিক্ষাগত যোগ্যতা থাকতে হবে। বেতন ও অন্যান্য সুযোগ-সুবিধার বিষয়। সাক্ষাতের সময় আলোচনা সাপেক্ষে স্থির করা হইবে।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : টাঙ্গাইল
প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

প্রধানমন্ত্রীর স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী

‘হামের টিকা নিয়ে গাফিলতির ঘটনায় তদন্তের প্রয়োজন নেই’

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক