১৫ মার্চ, ২০২৪ ১১:৫৫ এএম

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত

টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত
শেখ হাসিনা মেডিকেলের তৃতীয় গেটের সামনে থেকে একটি র‌্যালি বের হয়।

মেডিভয়েস রিপোর্ট: টাঙ্গাইলে বিশ্ব কিডনি দিবস পালিত হয়েছে। বৃহস্পতিবার (১৪ মার্চ) কিডনি দিবস উপলক্ষে টাঙ্গাইল ক্যামস কিডনি অ্যান্ড ডায়ালায়সিস সেন্টারের উদ্যোগে র‌্যালি ও সমাবেশ করা হয়।

শেখ হাসিনা মেডিকেলের তৃতীয় গেটের সামনে থেকে একটি র‌্যালি বের হয়। সুপ্রিম নার্সিং কলেজ, টাঙ্গাইল ম্যাটস, মাদার তেরেসা নার্সিং ইন্সটিটিউট ও ক্যামস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের ডাক্তার নার্স, মেডিক্যাল অফিসারসহ প্রশাসনিক কর্মকর্তারা সচেতনতামূলক র‌্যালিতে অংশগ্রহণ করেন।

র‌্যালিটি সড়ক প্রদক্ষিণ শেষে ক্যামস কিডনি এন্ড ডায়ালায়সিস সেন্টারের সামনে গিয়ে সমাবেশ করে। সমাবেশে বক্তব্য রাখেন ক্যামস টাঙ্গাইলের মেডিকেল অফিসার ডা. মো. আবিদ আল আজাদ, ক্রয় কমিটির সভাপতি মো. রকিবুল হোসেন রঞ্জু, মাদার তেরেসা নার্সিং ইন্সটিটিউটের অধ্যক্ষ রিজিয়া পান্না ও টাঙ্গাইল ম্যাটসের কোর্স কো অর্ডিনেটর শরিফুল ইসলাম প্রমুখ।

মেডিভয়েসের জনপ্রিয় ভিডিও কন্টেন্টগুলো দেখতে সাবস্ক্রাইব করুন MedivoiceBD ইউটিউব চ্যানেল। আপনার মতামত/লেখা পাঠান [email protected] এ।
  ঘটনা প্রবাহ : টাঙ্গাইল
মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

মাসুদ কামালের প্রতি ড্যাবের হুঁশিয়ারি

ক্ষমা না চাইলে আইনি ব্যবস্থার মুখোমুখি হতে প্রস্তুতি নিন

  এই বিভাগের সর্বাধিক পঠিত
এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক
করোনা ও বার্ধক্যজনিত অসুস্থতা

এক দিনে চিরবিদায় পাঁচ বিশেষজ্ঞ চিকিৎসক